নাশকতার অভিযোগে আ. লীগের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

​নড়াইল প্রতিনিধি

সারাদেশ

১৫ আগস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় মহাসড়ক অবরোধ, টায়ার পোড়ানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং

2026-08-17T20:40:31+00:00
2026-08-17T20:40:31+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাশকতার অভিযোগে আ. লীগের ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
​নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৮:৪০ পিএম 
লোহাগড়া থানা। ছবি : সময়ের আলো
১৫ আগস্টকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় মহাসড়ক অবরোধ, টায়ার পোড়ানো ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট রাতে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের এড়েন্দা এলাকায় একদল ব্যক্তি টায়ারে আগুন দেয় এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে। এ সময় তাদের 'জয় বাংলা' স্লোগান দিতে শোনা যায়।

​এ ঘটনার জেরে গত ১৬ আগস্ট গিলাতলা গ্রামের বাসিন্দা হাসান মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় এ মামলা (মামলা নম্বর : ১২, তারিখ : ১৬/০৮/২০২৬) দায়ের করেন।

​মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, মুজিবুর রহমান, নাহিদ মোল্লা এবং হৃদয় শেখ।


​মামলার বিষয়টি নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই কুমারেশ বিশ্বাস জানান, এজাহারভুক্ত ৪২ জন ছাড়াও অজ্ঞাত আসামিদের চিহ্নিত করার কাজ চলছে।

​লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, মহাসড়কে জনদুর্ভোগ ও নাশকতা সৃষ্টির অভিযোগে মামলাটি রুজু করা হয়েছে। নামীয় ও অজ্ঞাত আসামিদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নাশকতা  অভিযোগ  আওয়ামী লীগ  নেতাকর্মী  মামলা  নড়াইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: