ডিপফেকে বিব্রত নয়নতারা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি ডিজিটাল ভুয়া ছবি ও অপপ্রচারের

2026-08-19T03:13:59+00:00
2026-08-19T03:13:59+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ডিপফেকে বিব্রত নয়নতারা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:১৩ এএম 
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। সংগৃহীত ছবি
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে তৈরি ডিজিটাল ভুয়া ছবি ও অপপ্রচারের শিকার হয়েছেন। ইন্টারনেটে তার একটি পরিবর্তিত ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে মাথা মুণ্ডন অবস্থায় দেখানো হয়েছে। তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ সিনেমার সাফল্য কামনায় তিরুপতি তিরুমালা মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করেছেন বলে খবর ছড়ায়। আর নয়নতারা চুলহীল মাথার এই ছবি দেখে নেটপাড়ায় ভক্তদের মধ্যে তোলপাড় তৈরি হয়। 

তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে, নয়নতারার ন্যাড়া হওয়ার পুরো বিষয়টিই ভুয়া ও ভিত্তিহীন। গত এপ্রিলে স্বামী বিগ্নেশ শিবানের সঙ্গে তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন নয়নতারা। সেদিনের পরা সাদা পোশাক ও সবুজ ওড়নার পুরোনো ছবিকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এডিট করে ‘টক্সিক’ নিয়ে এখন নেটপাড়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে পা রাখতে চলেছে বহু প্রতীক্ষিত সিনেমা টক্সিক। অ্যাকশন ও গ্যাংস্টার ড্রামানির্ভর এই ছবিতে যশের বিপরীতে কেবল নয়নতারা নন, দেখা যাবে একাধিক প্রথম সারির বলি-সুন্দরীকে। বড়পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানি, তারা সুতারিয়া এবং হুমা কুরেশির জোরালো উপস্থিতি দর্শকদের বাড়তি আকর্ষণ জোগাচ্ছে। পরিচালক গীতু মোহনদাস নায়কের ভয়ংকর চেহারা আর অ্যাকশন এরই মধ্যে উন্মোচন করে আকর্ষণ বাড়িয়েছেন দর্শকদের মধ্যে। তবে সিনেমা হলে কতটা প্রত্যাশা পূরণ করতে পারে যশের সিনেমাটি সেটিই এখন দেখার।


প্রসঙ্গত, ২০০৩ সালে মালয়ালম চলচ্চিত্র ‘মানস‌সিনাক্কারে’ দিয়ে অভিনয়ে পদার্পণ করেন নয়নতারা। এরপর বেশ কয়েকটি সিনেমা করে নিজেকে প্রমাণ করেন তিনি। তাকে বলা হয় দক্ষিণ ভারতের ‘লেডি সুপার স্টার’। নয়নতারাকে সবশেষ দেখা গেছে রোমান্টিক ড্রামা ঘরানার তামিল সিনেমা ‘হাই’-এ।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  



  বিষয়:   ডিপফেক  বিব্রত  নয়নতারা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: