আয়মান সাদিকের সঙ্গে নানা গুঞ্জন, যা বললেন সাদিয়া আয়মান

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নামের হুবহু মিল থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুই পরিচিত মুখ— অভিনেত্রী সাদিয়া আয়মান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিককে

2026-08-19T03:45:24+00:00
2026-08-19T03:45:24+00:00
 
  বুধবার, ১৯ আগস্ট ২০২৬,
৪ ভাদ্র ১৪৩৩
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
আয়মান সাদিকের সঙ্গে নানা গুঞ্জন, যা বললেন সাদিয়া আয়মান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৩:৪৫ এএম 
অভিনেত্রী সাদিয়া আয়মান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিক। সংগৃহীত ছবি
নামের হুবহু মিল থাকার কারণে সোশ্যাল মিডিয়ায় আলোচিত দুই পরিচিত মুখ— অভিনেত্রী সাদিয়া আয়মান ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আয়মান সাদিককে নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলে আসছিল। তবে এবার প্রথমবার একসঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি আবারও পরিষ্কার করলেন সাদিয়া আয়মান।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আয়মান সাদিকের সঙ্গে তোলা ছবিটি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘যার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে অনেক বেশি গুঞ্জন, অবশেষে তার সঙ্গে দেখা হয়ে গেল। অবশেষে একই ফ্রেমে দুই আয়মান।’

দুজন ভিন্ন অঙ্গনের বাসিন্দা হলেও নাম কাছাকাছি হওয়ায় অনেকেই ভুলবশত তাদের আত্মীয় বা ভাই-বোন মনে করতেন। ইতঃপূর্বে এক সাক্ষাৎকারে সাদিয়া স্পষ্ট করেছিলেন যে, আয়মান সাদিকের সঙ্গে তাঁর কোনো ভাই-বোন বা পারিবারিক সম্পর্ক নেই; নামের মিলটি স্রেফ কাকতালীয়। বিভিন্ন পোস্ট বা কাজের মন্তব্যে তাঁদের নাম নিয়ে করা নেটিজেনদের মন্তব্যগুলোকে তিনি ইতিবাচক ও মজার চোখেই দেখেন।


প্রসঙ্গত, ২০২৩ সালের সেপ্টেম্বরে ইংরেজি শিক্ষিকা মুনজেরিন শাহিদকে বিয়ে করেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। অন্যদিকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান নাটক ও বিনোদন জগতের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   আয়মান সাদিক  গুঞ্জন  সাদিয়া আয়মান 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: