ভিসা জটিলতায় থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা

ক্রীড়া ডেস্ক

খেলা

আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর ও সেখানে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা

2026-08-19T23:10:05+00:00
2026-08-19T23:10:05+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
খেলা
ভিসা জটিলতায় থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১১:১০ পিএম 
ভিসা জটিলতায় থাইল্যান্ডে অনূর্ধ্ব-২০ দলের প্রস্তুতি ম্যাচ নিয়ে শঙ্কা । ছবি : সংগৃহীত
আসন্ন এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের থাইল্যান্ড সফর ও সেখানে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে তীব্র অনিশ্চয়তা দেখা দিয়েছে। সফর চূড়ান্ত থাকলেও মূল বাধা হয়ে দাঁড়িয়েছে থাই ভিসা না পাওয়া।

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে শুরু হতে যাচ্ছে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট। বাংলাদেশ দলের পরিকল্পনা ছিল মূল পর্বে মাঠে নামার আগে থাইল্যান্ডে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেওয়া। তবে বাফুফে বেশ কয়েক দিন ধরে চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত থাই ভিসা সংস্থানে ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার বা রোববারের মধ্যে ভিসা না পেলে সফর বাতিল হওয়ার উপক্রম হবে। কারণ মাঝখানে বন্ধের দিন এবং ভিসা হাতে পেলেও অতি অল্প সময়ে বিমানের টিকিট নিশ্চিত করে থাইল্যান্ড গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বাফুফে সাধারণ সম্পাদক থাই দূতাবাস ও দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গে সার্বিক যোগাযোগ রাখলেও সফর বাঁচানোর চূড়ান্ত চেষ্টা এখন বাফুফে সভাপতির ওপরই নির্ভর করছে।


ব্রিটিশ কোচ জেরার্ড জোন্সের অধীনে ২৩ সদস্যের চূড়ান্ত দল ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে, যেখানে স্থান পেয়েছেন একাধিক প্রবাসী ফুটবলার। থাইল্যান্ড সফরের সম্ভাব্য সুযোগ বা জটিলতা মাথায় রেখে সম্প্রতি যশোর থেকে ঢাকায় এনে তাদের কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন করানো হচ্ছে। আগামীকাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ জোন্স আনুষ্ঠানিকভাবে অনূর্ধ্ব-২০ দল ঘোষণা করতে পারেন।

উল্লেখ্য, ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে স্বাগতিক উজবেকিস্তান, ভারত ও সিরিয়া। ৩১ আগস্ট উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। পরবর্তীতে ৩ ও ৬ সেপ্টেম্বর যথাক্রমে সিরিয়া ও ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

সময়ের আলো/টিকে


  বিষয়:   ভিসা  জটিলতা  থাইল্যান্ড  অনূর্ধ্ব-২০  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: