ইডির জেরার মুখে নিধি আগরওয়াল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বেআইনি বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার নিয়ে তদন্তের মধ্যেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল।বুধবার

2026-08-20T03:14:25+00:00
2026-08-20T03:14:25+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
আনন্দ সময়
ইডির জেরার মুখে নিধি আগরওয়াল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৩:১৪ এএম 
দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল। ছবি : সংগৃহীত
বেআইনি বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার নিয়ে তদন্তের মধ্যেই এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়াল।

বুধবার (১৯ আগস্ট) হায়দ্রাবাদে ইডির দফতরে হাজির হন অভিনেত্রী। পুলিশি নিরাপত্তার মধ্যেই তাকে কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। অনলাইন বেটিং ও গ্যাম্বলিং অ্যাপের প্রচার এবং এর সঙ্গে যুক্ত আর্থিক লেনদেনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, কয়েকজন তারকা ও সামাজিকমাধ্যম ইনফ্লুয়েন্সার নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব অ্যাপের প্রচার চালিয়েছিলেন। এর মাধ্যমে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণদের অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


এই ঘটনায় নিধির জিজ্ঞাসাবাদ অবশ্য নতুন নয়। এর আগে হায়দ্রাবাদ পুলিশের ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) কাছেও তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। ব্যবসায়ী পি এম ফণীন্দ্র শর্মার অভিযোগের ভিত্তিতে মিয়াপুর থানায় দায়ের হওয়া মামলার তদন্তে বিনোদন জগতের একাধিক পরিচিত নাম উঠে আসে।

ইডি মূলত জানতে চাইছে, সংশ্লিষ্ট তারকারা কীভাবে অ্যাপগুলোর প্রচারের সঙ্গে যুক্ত হয়েছিলেন, কোন সংস্থার মাধ্যমে যোগাযোগ হয়েছিল এবং এর বিনিময়ে কোনো অর্থ লেনদেন হয়েছিল কি না।

তবে ইডির দফতরে হাজিরা বা জিজ্ঞাসাবাদ মানেই অপরাধ প্রমাণিত হওয়া নয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিধির বিরুদ্ধে অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।


সময়ের আলো/এমকে


  বিষয়:   ইডি  জেরা  নিধি আগরওয়াল  সময়ের আলো 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: