কক্সবাজারে শুরু হচ্ছে ‘আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

কক্সবাজারে স্থবির হয়ে পড়া ফুটবলকে পুনরায় চাঙ্গা করতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। কক্সবাজার জেলা

2026-08-20T19:41:52+00:00
2026-08-20T19:41:52+00:00
 
  বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬,
৫ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
সারাদেশ
কক্সবাজারে শুরু হচ্ছে ‘আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৭:৪১ পিএম 
মাঠের অনুশীলন। সংগৃহীত ছবি
কক্সবাজারে স্থবির হয়ে পড়া ফুটবলকে পুনরায় চাঙ্গা করতে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ‘আন্তঃউপজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’। কক্সবাজার জেলা ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় জেলার ১০টি উপজেলা দল অংশ নিচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে উখিয়া ও চকরিয়া উপজেলা ফুটবল দল। 

টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো— পেকুয়া, চকরিয়া, মাতামুহুরী, কুতুবদিয়া, মহেশখালী, রামু, ঈদগাঁও, উখিয়া, টেকনাফ এবং স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। আয়োজকদের নিয়ম অনুযায়ী, স্থানীয় ফুটবলারদের পাশাপাশি প্রতিটি দল সর্বাধিক ৩ জন অতিথি খেলোয়াড় নামাতে পারবে।

প্রায় এক বছর আগে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনালে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার পর স্থানীয় ফুটবলে দীর্ঘ স্থবিরতা নেমে আসে। সেই গন্ডি পেরিয়ে ফুটবলের জনপ্রিয়তা ফিরিয়ে আনতেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার সহায়তায় খেলোয়াড় সমিতি এই উদ্যোগ গ্রহণ করেছে।


টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ট্রফি ও মেডেলের সঙ্গে নগদ ৩০ হাজার টাকা এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা অর্থপুরস্কার পাবে। এ ছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা ও সেরা গোলরক্ষকের জন্য আলাদা পুরষ্কার থাকছে। প্রতিটি ম্যাচের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। টিকিটে খেলা শুরুর দুই ঘণ্টা আগে স্টেডিয়ামের গ্যালারি কাউন্টার থেকে কিনতে পারবেন দর্শকরা। 

এই টুর্নামেন্টের মাধ্যমে কক্সবাজারের ফুটবল অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং সাবেক ও বর্তমান ফুটবলারদের অংশগ্রহণে জেলার ফুটবলে ঐক্য ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছে আয়োজক কমিটি। 

সময়ের আলো/জেডি 


  বিষয়:   কক্সবাজার  আন্তঃউপজেলা  গোল্ডকাপ  ফুটবল  টুর্নামেন্ট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: