কৃষকদের জন্য নতুন তহবিল : ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন

2026-08-20T21:08:33+00:00
2026-08-20T21:12:53+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
কৃষকদের জন্য নতুন তহবিল : ১ কোটি টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:০৮ পিএম  আপডেট: ২০.০৮.২০২৬ ৯:১২ পিএম
সংগৃহীত ছবি
কৃষি উৎপাদন বাড়ানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ হাজার কোটি টাকার একটি নতুন পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘কৃষি ও পল্লি খাতের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামের এই তহবিলের আওতায় গ্রাহকপর্যায়ে সর্বোচ্চ ৮ শতাংশ সুদে ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। জুন ২০২৬ থেকে শুরু হওয়া তিন বছর মেয়াদি এই স্কিমের অধীন ঋণ বিতরণে ইতোমধ্যে ৪২টি বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্কিমটির আওতায় খাতের ভিন্নতা সাপেক্ষে ঋণের সর্বোচ্চ সীমায় বৈচিত্র্য আনা হয়েছে। শস্য ও ফসল উৎপাদনের ক্ষেত্রে একজন গ্রাহক সর্বোচ্চ ৩০ লাখ টাকা, কৃষি যন্ত্রপাতিতে ২০ লাখ টাকা, গ্রামীণ আয় উৎসারী অন্যান্য কর্মকাণ্ডে ১৫ লাখ টাকা এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সর্বোচ্চ ১ কোটি টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন।


ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষিদের সুবিধার্থে রাখা হয়েছে বিশেষ ছাড়। শস্য ও ফসল চাষের জন্য কোনো জামানত ছাড়াই উৎপাদিত ফসল দায়বদ্ধকরণের মাধ্যমে এককভাবে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ বা বিনিয়োগ সুবিধা দেওয়া হবে। 

বাংলাদেশ ব্যাংক মনে করছে, এই সহজ শর্তের পুনঃঅর্থায়ন সুবিধা কৃষি খাতে ঋণের প্রবাহ বাড়াবে, যা নতুন উদ্যোক্তা তৈরি এবং টেকসই গ্রামীণ অর্থনীতি পুনর্গঠনে ভূমিকা রাখবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   কৃষক  নতুন তহবিল  ঋণ  সুযোগ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: