ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, কীভাবে বুঝবেন?

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করেছে কি না বা হ্যাক হয়েছে কি না, তা সব সময় সহজে বোঝা যায় না।

2026-08-22T10:27:03+00:00
2026-08-22T10:32:47+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
প্রযুক্তি
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, কীভাবে বুঝবেন?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১০:২৭ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১০:৩২ এএম
ফেসবুক সুরক্ষায় সতর্ক থাকতে হবে। ছবি : প্রতীকী
ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ প্রবেশ করেছে কি না বা হ্যাক হয়েছে কি না, তা সব সময় সহজে বোঝা যায় না। তবে, কিছু অস্বাভাবিকতা দেখলে বিষয়টি গুরুত্ব দিয়ে যাচাই করা প্রয়োজন। ব্যক্তিগত তথ্য পরিবর্তন, আপনার অজান্তে বন্ধুদের কাছে বার্তা পাঠানো কিংবা অপরিচিত কোনো ডিভাইস থেকে লগইনের মতো ঘটনা অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ইঙ্গিত দিতে পারে।

অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ফেসবুকে দ্বিস্তরীয় পরিচয় যাচাইসহ বিভিন্ন নিরাপত্তা সুবিধা রয়েছে। অপরিচিত কোনো ডিভাইস বা স্থান থেকে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা হলে, অনেক সময় সতর্কবার্তাও পাওয়া যায়। তবে ভুয়া লিংক, প্রতারণামূলক বার্তা কিংবা পরিচিত ব্যক্তির পরিচয় ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর পাসওয়ার্ড ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই এ ব্যপারে সতর্ক থাকতে হবে।

ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

প্রথমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করুন। যদি হঠাৎ করে অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন, তাহলে অন্য কেউ অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার আশঙ্কা রয়েছে। তবে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি → সেটিংস → পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি → হোয়্যার ইউ আর লগড ইন অপশনে যান। সেখানে আপনার অ্যাকাউন্ট কোন কোন ফোন, কম্পিউটার বা অন্য ডিভাইসে চালু আছে, তা দেখা যাবে। অপরিচিত কোনো ডিভাইস বা অবস্থান দেখা গেলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন।

অপরিচিত কোনো স্থান বা ডিভাইস থেকে অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা হলে ফেসবুক থেকে সতর্কবার্তা আসতে পারে। বিশেষ করে লগইন অ্যালার্ট চালু থাকলে এ ধরনের নোটিফিকেশন বা ই-মেইল পাওয়া যায়।


অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অন্যতম স্পষ্ট লক্ষণ হলো, প্রোফাইলের তথ্য আপনার অজান্তে পরিবর্তন হয়ে যাওয়া। প্রোফাইল ছবি, জন্মতারিখ, অবস্থানসহ বিভিন্ন তথ্য বদলে গেলে সতর্ক হওয়া উচিত। বিশেষ করে অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা পরিবর্তন করা হলে বিষয়টি আরও গুরুতর। কারণ হ্যাকার ই-মেইল ও পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে নেওয়ার চেষ্টা করতে পারে। এরপর ওই অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতদের সঙ্গে প্রতারণা, ভুয়া ওয়েবসাইটের লিংক ছড়ানো কিংবা অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতে পারে।

বন্ধু বা পরিবারের সদস্যরা যদি জানান, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে তাদের কাছে অদ্ভুত কোনো বার্তা, লিংক বা পোস্ট পাঠানো হয়েছে, অথচ আপনি কিছুই পাঠাননি, তাহলে দ্রুত অ্যাকাউন্ট চেক করুন।

তবে, আপনার নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে বন্ধুদের কাছে অনুরোধ বা বার্তা পাঠানো হচ্ছে বলে কেউ জানালে সেটি সব সময় আপনার আসল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা নয়। আপনার পরিচয় ব্যবহার করে আলাদা একটি ভুয়া অ্যাকাউন্টও তৈরি করা হতে পারে। এ ধরনের প্রতারণায় অপরাধীরা আপনার আসল প্রোফাইলের ছবি ও প্রকাশ্য তথ্য ব্যবহার করে পরিচিতদের সঙ্গে যোগাযোগ করতে পারে। পরে জরুরি পরিস্থিতির কথা বলে টাকা চাওয়া কিংবা প্রতারণামূলক লিংক পাঠানোর মতো ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে পরিচিতদের সতর্ক করার পাশাপাশি নকল অ্যাকাউন্টটি রিপোর্ট করা উচিত।

সূত্র : ফোর্বস

সময়ের আলো/মহু


  বিষয়:   ফেসবুক  অ্যাকাউন্ট  হ্যাক  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: