আইফোনের কিস্তি নিয়ে ঝগড়া, ছেলের সঙ্গে বাবা-মায়েরও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আইফোনের কিস্তির টাকা নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার পর পাহাড়ে উঠে যান ১৮ বছরের কুনাল। তাকে ফেরাতে গিয়ে বাবা-ছেলেসহ মায়েরও মৃত্যু

2026-08-22T11:08:53+00:00
2026-08-22T11:08:53+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আইফোনের কিস্তি নিয়ে ঝগড়া, ছেলের সঙ্গে বাবা-মায়েরও মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম 
ছবি : সংগৃহীত
আইফোনের কিস্তির টাকা নিয়ে বাবার সঙ্গে ঝগড়ার পর পাহাড়ে উঠে যান ১৮ বছরের কুনাল। তাকে ফেরাতে গিয়ে বাবা-ছেলেসহ মায়েরও মৃত্যু হয়েছে। ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এ ঘটনা ঘটে।

শনিবার (২২ আগস্ট) এনডিটিভির এক প্রতিবেদনে স্থানীয় পুলিশের বরাতে জানানো হয়, কুনাল কিস্তিতে একটি আইফোন কিনেছিলেন। কিস্তির টাকা পরিশোধের জন্য পরিবারের কাছে অর্থ চাইলে বাবার সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। এরপর তিনি তিসগাঁও এলাকার একটি পাহাড়ে উঠে যান।

কুনালকে আত্মহত্যা থেকে বিরত রাখতে স্থানীয় বাসিন্দারা প্রায় তিন ঘণ্টা ধরে তাকে বোঝানোর চেষ্টা করেন। কেউ কেউ তাকে আইফোন ১৫ প্রো কিনে দেওয়ার কথাও বলেন। এ সময় ঘটনাস্থলে অনেকে ভিডিও ধারণ করছিলেন।


ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক ব্যক্তি কুনালকে বলেন, ‘তোমার মায়ের জন্য বাঁচো।’ জবাবে কুনাল বলেন, ‘না, আমাকে মরতেই হবে। এটাই একমাত্র পথ।’

পরে কুনালের বাবা মুরলিধর চাঁদগুড়ে পাহাড়ের কিনারায় গিয়ে ছেলেকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। একপর্যায়ে দুজনই ভারসাম্য হারিয়ে নিচের গিরিখাতে পড়ে যান।

স্বামী ও ছেলেকে পড়ে যেতে দেখে কয়েক মুহূর্ত পর মা সংগীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আইফোন  কিস্তি  ঝগড়া  ছেলে  বাবা  মা  মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: