বেনাপোল সীমান্তে স্বজনদের অপেক্ষা, ফিরছে ​৫ মরদেহ

​ বেনাপোল প্রতিনিধি

সারাদেশ

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। দুদেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও

2026-08-22T11:25:28+00:00
2026-08-22T11:25:40+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
হোটেল ট্র্যাজেডি
বেনাপোল সীমান্তে স্বজনদের অপেক্ষা, ফিরছে ​৫ মরদেহ
​ বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:২৫ এএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১১:২৫ এএম
বেনাপোল সীমান্তে স্বজনদের অপেক্ষায়। ছবি : সময়ের আলো
ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের মরদেহ আজ দেশে আনা হচ্ছে। দুদেশের প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক আনুষ্ঠানিকতা শেষে দুপুর নাগাদ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে মরদেহগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে। প্রিয়জনদের শেষবারের মতো গ্রহণ করতে ভোর থেকেই বেনাপোল সীমান্তে অপেক্ষা করছেন স্বজনেরা।
​
এর আগে গত ১৯ আগস্ট ভোরে কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ঘটে যাওয়া ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে মোট ৯ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে ৭ জন ছিলেন বাংলাদেশি নাগরিক।


​নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৯), দেবাশীষের স্ত্রী ​আফসানা শারমীন (২৭), তার শিশু সন্তান ​স্বর্ণাশীষ দত্ত (৩), দেবাশীষের শ্বশুর ​আকরাম হোসেন (৬৪) ও ঢাকার সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ির বাসিন্দা আহমেদ বাবু (৪০)। 
​
ভারতে মরদেহগুলোর ময়নাতদন্ত ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। বাংলাদেশ হস্তান্তর প্রক্রিয়ার বিষয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি মোহাম্মদ ফেরদৌস হোসেন জানান, সীমান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বেনাপোল সীমান্ত  স্বজন  অপেক্ষা  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: