রোনালদোর নতুন বিশ্বরেকর্ড

খেলা

ফুটবলে শেষ অধ্যায়ের ইঙ্গিত দিয়েই ইতিহাসের পাতায় আরও একটি রেকর্ড যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে

2026-08-22T12:57:22+00:00
2026-08-22T12:57:56+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
খেলা
রোনালদোর নতুন বিশ্বরেকর্ড
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ২২.০৮.২০২৬ ১২:৫৭ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত
ফুটবলে শেষ অধ্যায়ের ইঙ্গিত দিয়েই ইতিহাসের পাতায় আরও একটি রেকর্ড যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে আল রিয়াদের বিপক্ষে গোল করে টানা ২৫ লিগ মৌসুমে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগিজ এই তারকা।

শুক্রবার (২১ আগস্ট) সৌদি প্রো লিগের ম্যাচে ৪-০ গোলে জেতে আল নাসর। ম্যাচের ৬২ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ৪১ বছর বয়সী রোনালদো। মাত্র ২১ মিনিট পরই ৮৩তম মিনিটে বাঁ পায়ের ফিনিশিংয়ে দলের চতুর্থ গোলটি করেন তিনি।

২০০২-০৩ মৌসুমে স্পোর্টিংয়ের হয়ে লিগ গোল দিয়ে যে ধারার শুরু, সেটিই এবার ২৫ মৌসুমে পৌঁছাল। এই কীর্তিতে রোনালদো ছাড়িয়ে গেছেন সুইডিশ তারকা ইব্রাহিমোভিচকে, তিনি টানা ২৪ মৌসুমে গোল করেছিলেন।

স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও আল নাসর মিলিয়ে চার দেশে পাঁচ ক্লাবের হয়ে এই ধারাটি ধরে রেখেছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারের পাশাপাশি পর্তুগালের হয়েও তার গোলের সংখ্যা ১৪৬।


আল নাসরের হয়ে করা সর্বশেষ গোলটি রোনালদোর অফিশিয়াল সিনিয়র ক্যারিয়ারের গোলসংখ্যা ৯৭৭-এ নিয়ে গেছে। অর্থাৎ ১,০০০ গোলের মাইলফলক থেকে এখন মাত্র ২৩ গোল দূরে তিনি।

২০২৬-২৭ মৌসুমই পেশাদার ফুটবলে তার শেষ মৌসুম হতে পারে। চলতি মাসে ভোগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘সম্ভবত এটিই ফুটবলে আমার শেষ বছর এবং আমি একটি দুর্দান্ত কীর্তি রেখে যেতে চাই।’

শেষ মৌসুমে ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়ার লড়াই তাই আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিশ্বরেকর্ড  রোনালদো  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: