বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বললেন জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে পুরোনো প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিহারের নতুন দাবি। বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময়

2026-08-23T21:59:32+00:00
2026-08-23T22:39:35+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বললেন জয়শঙ্কর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:৫৯ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:৩৯ পিএম
চলতি বছরের শেষ দিকে ভারত-বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। সংগৃহীত ছবি
গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে পুরোনো প্রশ্নের সঙ্গে এবার যুক্ত হচ্ছে বিহারের নতুন দাবি। বাংলাদেশ-ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের সময় বিহারের স্বার্থও বিবেচনায় নেওয়া হবে, এমন আশ্বাস দিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।    

বিহারের উপমুখ্যমন্ত্রী ও পানিসম্পদমন্ত্রী বিজয় কুমার চৌধুরী শনিবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছেন। চলতি বছরের শেষ দিকে ভারত-বাংলাদেশের গঙ্গা পানিবণ্টন চুক্তির নবায়ন প্রক্রিয়া শুরু হওয়ার কথা।      

গত শুক্রবার নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা। বৈঠকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং পররাষ্ট্র, জলশক্তি ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিহারের দীর্ঘদিনের অভিযোগ, বাংলাদেশ-ভারতের মধ্যে পানি ভাগাভাগির চুক্তি করার সময় রাজ্যটির স্বার্থ যথাযথভাবে বিবেচনা করা হয়নি।


বিজয় কুমার চৌধুরী বলেন, ফারাক্কা ব্যারাজে পৌঁছানো পানির বড় অংশই বিহারের নদী অববাহিকা এলাকা থেকে আসে। কিন্তু পানীয় জল, সেচ ও শিল্পের ব্যবহারের জন্য বিহার তার ন্যায্য অংশ পায়নি। 

এই বিষয়টি গঙ্গা চুক্তি নবায়নের সময় গুরুত্ব দিয়ে বিবেচনার দাবি জানিয়েছে রাজ্যটি।

বৈঠকে বিহারের পানি সম্পদ, সেচ এবং বন্যা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিহারের এসব দীর্ঘদিনের উদ্বেগের বিষয়ে কেন্দ্র ইতিবাচকভাবে সাড়া দিয়েছে বলে জানিয়েছেন বিজয় কুমার চৌধুরী।  


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   বাংলাদেশ-ভারত  গঙ্গা চুক্তি  বিহার  দিল্লি  জয়শঙ্কর 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: