ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিজ্ঞাপন, নাটক ও ওটিটির পরিচিত মুখ সামিয়া অথৈ। বরাবরই মানসম্মত কাজ নিয়ে হাজির হয়ে থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এনটিভিতে

2026-08-24T01:58:50+00:00
2026-08-24T01:58:50+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভালোবাসার আত্মোপলব্ধিতে সামিয়া অথৈ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫৮ এএম 
ছবি : সংগৃহীত
বিজ্ঞাপন, নাটক ও ওটিটির পরিচিত মুখ সামিয়া অথৈ। বরাবরই মানসম্মত কাজ নিয়ে হাজির হয়ে থাকেন তিনি। সেই ধারাবাহিকতায় সম্প্রতি এনটিভিতে প্রচারিত হয়েছে তার নতুন নাটক ‘ছায়া হয়ে থেকো’। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শক মহলে।

নাটকটিতে ভালোবাসার আত্মোপলব্ধির পাশাপাশি তুলে ধরা হয়েছে পারিবারিক অহংকার, সামাজিক শ্রেণিবিভাজন, বন্ধুত্ব, ত্যাগ ও মানবিক বিষয়। নাটকটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সোহেল মণ্ডলের সঙ্গে। ‘ছায়া হয়ে থেকো’-এর গল্প, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন রহিম সুমন। নাটকের গল্পে দেখা যায়, রিয়াজ একটি প্রতিষ্ঠিত পরিবারের সন্তান।

তার বাবা আলী আহমেদ পরিবার, বংশমর্যাদা ও সামাজিক সম্মানকে জীবনের সবচেয়ে বড় মূল্য মনে করেন। কিন্তু রিয়াজ ভালোবাসে মায়াকে। শিক্ষিত ও সংবেদনশীল তরুণী মায়া মাকে নিয়েই বড় হয়েছে। তার পারিবারিক পরিচয় রিয়াজের পরিবারের কাছে ‘সম্মানজনক’ নয়। বাবার আপত্তি সত্ত্বেও রিয়াজ বিশ্বাস করে, মানুষের পরিচয় তার বংশে নয়, বরং তার মন ও মানবিকতায়। অন্যদিকে মায়ার জীবনে দীপ্তর উপস্থিতি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। একপর্যায়ে তিনটি মানুষের ভালোবাসা, দ্বিধা ও বন্ধুত্ব রূপ নেয় আবেগঘন এক ত্রিভুজে।

নাটকটি প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, ‘নাটকটিতে পারিবারিক, সামাজিক, বন্ধুত্ব ও আত্মোপলব্ধির মানবিক লড়াইয়ের বেশ কিছু দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে সোহেল মণ্ডল ও আমার প্রথম কাজ এটি। সব মিলিয়ে ভালো একটি নাটকের অংশ হতে পেরে ভালো লাগছে। প্রচারে আসার পর নাটকটি নিয়ে অনেকের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি।’ 


নির্মাতা রহিম সুমন বলেন, ‘ভিন্ন একটি গল্প দর্শকের সামনে আনতে পেরে ভালো লাগছে। এই নাটকে বেশ কয়েকটি স্তর রয়েছে, যার একটির সঙ্গে আরেকটির মিল নেই। নাটকটি মূলত একটি ত্রিভুজ প্রেমের পারিবারিক গল্প, যা আমাদের বর্তমান সমাজব্যবস্থা ও সামাজিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত। সেই বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করেছি। এখানে যারা অভিনয় করেছেন, সবাই ভালো করেছেন। 

সব মিলিয়ে দর্শকের সামনে ভালো একটি গল্প আসছে।’ ‘ছায়া হয়ে থেকো’ নাটকে আরও অভিনয় করেছেন এস এইচ শুভ্র, মিলি বাসার, হারুনুর রশীদ, রিয়াদ আহসান রনি, মিতু খানসহ অনেকে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভালোবাসার আত্মোপলব্ধি  সামিয়া অথৈ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: