তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তার রহস্যময় ক্যাপশন, আবেগঘন পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে

2026-08-24T04:44:27+00:00
2026-08-24T04:44:27+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
তৃতীয় বিয়ের গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী প্রভা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৪৪ এএম 
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি : সংগৃহীত
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে তার রহস্যময় ক্যাপশন, আবেগঘন পোস্ট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা কিছু ছবি ঘিরে মাঝেমধ্যেই প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জন তৈরি হয়। এবারও তৃতীয় বিয়ে নিয়ে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, যুক্তরাষ্ট্রে পরিচয় হওয়া নিজের চেয়ে কম বয়সী এক যুবককে বিয়ে করেছেন প্রভা। ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে দাবি করা হয়, আগস্টের প্রথম সপ্তাহে ব্যাংককে ওই যুবককে বিয়ে করেন তিনি। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও প্রভা ওই যুবককে বিয়ে করার সিদ্ধান্ত নেন বলেও দাবি করা হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে প্রভা নিজেই তার বিয়ের খবর অস্বীকার করেছেন। যোগাযোগ করা হলে প্রথমে সাড়া না দিলেও পরে ফোনে বিয়ের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দেন তিনি।

কয়েক মাস ধরে প্রভার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের এপ্রিলে অনামিকায় আংটি পরা একটি ছবি প্রকাশ করেন তিনি। পরে হীরার আংটি ও ফুল হাতে আরেকটি ছবি পোস্ট করলে তার বাগদান নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।

জুনে নেপাল ভ্রমণের সময়ও প্রভার কয়েকটি ছবি নিয়ে আলোচনা হয়। একটি ছবিতে ‘আই লাভ ইউ’ লেখা বেলুনের সামনে দেখা যায় তাকে। অন্য একটি ছবিতে এক পুরুষের হাতের দিকে নিজের হাত বাড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে লেখা ছিল ‘আই লাভ ইউ টু’। পরে ছবিটি সরিয়ে নেন তিনি। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি।


এর আগে জানুয়ারিতে এক ফেসবুক লাইভে প্রভা বলেছিলেন, বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। জীবনে যা ঘটার, তা যথাসময়েই ঘটবে। গত ৩১ জুলাই এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, ‘এখনো তোমাকে ছাড়া দিন কাটছে এবং আবার দেখা হওয়ার দিন গুনছি।’ তবে কাকে উদ্দেশ করে এই কথা বলেছেন, তা স্পষ্ট করেননি।

প্রভার এর আগে দুটি বিয়ে হয়েছে। ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন তিনি। ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে মাহমুদ শান্তকে বিয়ে করেন প্রভা; সেই সংসারও ২০১৪ সালে ভেঙে যায়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তৃতীয় বিয়ে  গুঞ্জন  অভিনেত্রী  প্রভা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: