মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ৩

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয় বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার

2026-08-24T16:41:26+00:00
2026-08-24T16:41:26+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু, আহত ৩
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৪১ পিএম 
ধামইরহাট থানা। ছবি : সংগৃহীত
নওগাঁর ধামইরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জয় বর্মন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজের পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। 

নিহত জয় বর্মন উপজেলার চকহরিহরপুর (শিমুলতলী) গ্রামের শ্রী নিলকমল ওরফে ফেলানুর ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আগ্রাদ্বিগুন বাজারে মোবাইল ফোন মেরামত শেষে একই মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জয় বর্মন, সজীব বর্মন, জয় চৌধুরী ও জিৎ বর্মন। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা সাংকেতিক পিলারের সাথে ধাক্কা লাগে।


ঘটনাস্থলেই মারা যান জয় বর্মন। বাকি আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে সজীব বর্মনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সময়ের আলো/এনএন/আতা
  বিষয়:   মোটরসাইকেল  নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু  যুবকের মৃত্যু  যুবক  মৃত্যু  আহত  সময়ের আলো  নওগাঁ  রাজশাহী  ধামইরহাট 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: