টেকসই উন্নয়নে মার্কিন অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য সংরক্ষণে উন্নতি করতে চায় বাংলাদেশ।

2026-08-24T19:06:23+00:00
2026-08-24T19:06:23+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
জাতীয়
টেকসই উন্নয়নে মার্কিন অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৭:০৬ পিএম 
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে সাক্ষাত করেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগিয়ে পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য সংরক্ষণে উন্নতি করতে চায় বাংলাদেশ। এসব ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময় হলে উন্নয়ন আরও কার্যকর ও টেকসই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আগ্রহের কথা জানান।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে দুই দেশের পারস্পরিক অংশীদারত্ব এবং সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে পানি ও বর্জ্য ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

মন্ত্রী বলেন, এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে।


বর্তমান সরকার দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রীকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। তিনি স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী নিজেও বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছেন। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   টেকসই  উন্নয়ন  মার্কিন  অভিজ্ঞতা  বাংলাদেশ  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: