প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৪২ এএম আপডেট: ২৫.০৮.২০২৬ ১১:৪৪ এএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ছবি : সংগৃহীত রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, রমনা বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ২৩ জন, ওয়ারী বিভাগ ৭২ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৫৩ জন, মিরপুর বিভাগ ১২৭ জন, গুলশান বিভাগ ৪২ জন, উত্তরা বিভাগ ৭০ জন এবং গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ৪টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ৩২ হাজার ১৬১ পিস ইয়াবা, ২০ কেজি ৭১১ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ১৭টি মোবাইল ফোন, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি ও ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/মহু