বাংলাদেশিদের মারধর, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ

লালমনিরহাট সংবাদদাতা

সারাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির

2026-08-25T22:29:55+00:00
2026-08-25T22:30:39+00:00
 
  মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬,
১০ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সারাদেশ
বাংলাদেশিদের মারধর, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ফেলে পালালো বিএসএফ
লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:২৯ পিএম  আপডেট: ২৫.০৮.২০২৬ ১০:৩০ পিএম
বিএসএফ। সংগৃহীত ছবি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশে ঢুকে কৃষকদের মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যায় বিএসএফের সদস্যরা।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি আমঝোল সীমান্তের ৯০৭ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। পরে এসব অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম।

বিজিবি জানায়, আমঝোল সীমান্ত এলাকায় কয়েকজন কৃষক জমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশে ঢুকে তাদের মারধর করেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে গেলে বিএসএফ সদস্যদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে বিএসএফ সদস্যরা পালিয়ে যান।


খবর পেয়ে বনচৌকি ক্যাম্পের বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের ফেলে যাওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করে হেফাজতে নেন। পরে মঙ্গলবার রাতে সীমান্তের কাছাকাছি এলাকায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম। ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মনোজ কুমার।

বৈঠকে বিজিবি বিএসএফের কাছে দুটি শটগান ও ওয়াকিটকি সেট হস্তান্তর করে বলেও জানা গেছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সীমান্ত  বাংলাদেশি  মারধর  স্থানীয়  ধাওয়া  অস্ত্র  পালালো বিএসএফ  বিএসএফ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: