মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা

সারাদেশ

রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার

2026-08-26T10:20:44+00:00
2026-08-26T10:20:44+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
মাদকসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার
পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:২০ এএম 
মোসা. হামিদা খাতুন ও সাজেদা বেগম। ছবি : সংগৃহীত
রাজবাড়ীর পাংশায় ৩০ পিস ইয়াবাসহ কালুখালী মাজবাড়ীর সংরক্ষিত দুই নারী ইউপি সদস‌্যকে গ্রেফতার ক‌রে‌ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী ডি‌বি পুলিশ কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়‌টি নিশ্চিত ক‌রেন।

গ্রেফতাররা হ‌লেন, কালুখালীর মোহনপুরের আব্দুল মান্নান মণ্ডলের স্ত্রী মোসা. হামিদা খাতুন (৪৭)। তি‌নি মাজবাড়ী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য। অপরজন চর কুলটিয়ার কদর আলী মণ্ডলের স্ত্রী সাজেদা বেগম (৪০)। তিনি ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।


ওসি জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই শিমুল শেখসহ সঙ্গীয় অফিসার ও সদস্যরা বিকালে জেলার পাংশা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাংশা পৌরসভার কলেজ রোডের ‘উড ওয়ার্ড ফার্নিচার’ দোকানের সামনে থেকে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। 

মাজবাড়ী ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম জানান, তার পরিষদের দুই নারী সদস্য ইয়াবাসহ গ্রেফতারের বিষয়াদি শু‌নে‌ছেন। কিন্তু প্রশাস‌নিকভা‌বে এখনো তা‌কে কিছু জানা‌নো হয়নি।

সময়ের আলো/জোই


  বিষয়:   মাদক  নারী  ইউপি সদস্য  গ্রেফতার  সময়ের আলো  রাজবাড়ী  পাংশা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: