পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল সংবাদদাতা

সারাদেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৬

2026-08-26T11:08:31+00:00
2026-08-26T11:08:31+00:00
 
  বুধবার, ২৬ আগস্ট ২০২৬,
১১ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সারাদেশ
পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ
বেনাপোল সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১১:০৮ এএম 
সংগৃহীত ছবি
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (২৬ আগস্ট) কাস্টমস ও বন্দরের দাফতরিক কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে এই ছুটির মধ্যেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, সরকারি ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে যথারীতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম, কাস্টমস এবং বন্দরের অন্যান্য দাফতরিক কার্যক্রম পুনরায় চালু হবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারত থেকে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব ট্রাকের বেশির ভাগই বাংলাদেশের রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল বহন করে। এই আমদানি কার্যক্রমের মাধ্যমে প্রতিদিন সরকার প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।


বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন খান জানান, সরকারি ছুটির দিনে আমদানি-রফতানি বন্ধ থাকলেও বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত আগের মতোই স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন বলেন, ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও, এ সময়ে বন্দরে থাকা আমদানিকৃত পণ্যবাহী খালি ভারতীয় ট্রাকগুলো নিরাপদে ভারতে ফিরে যেতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম সচল হবে বলে তিনি জানান।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঈদে মিলাদুন্নবী  বেনাপোল বন্দর  আমদানি  রফতানি  বন্ধ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: