গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন

2026-08-27T10:32:30+00:00
2026-08-27T11:47:50+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
সারাদেশ
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:৩২ এএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১১:৪৭ এএম
ছবি : সংগৃহীত
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৮টার দিকে কোনাবাড়ী থানার দেওলিয়া বাড়ি এলাকার ক্লাব মোড়ের একটি ঝুটের গোডাউনে আগুন লাগে।

স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে হঠাৎ গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর গোডাউনের কর্মচারী ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বেড়ে গেলে তাদের চেষ্টা ব্যর্থ হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।

খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, পাঁচটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গোডাউনে থাকা বিপুল পরিমাণ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   গাজীপুর  ঝুটের গোডাউন  আগুন  নিয়ন্ত্রণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: