মতপার্থক্য ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তেহরানে ৪০তম আন্তর্জাতিক

2026-08-27T13:41:51+00:00
2026-08-27T13:42:19+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
মতপার্থক্য ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১:৪১ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১:৪২ পিএম
ছবি : সংগৃহীত
মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার তেহরানে ৪০তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পেজেশকিয়ান বলেন, কোনো মুসলিম দেশ যেন প্রতিবেশী দেশের অনিরাপত্তার ওপর নিজের নিরাপত্তা প্রতিষ্ঠা না করে। একইভাবে কোনো মুসলিম দেশের ভূখণ্ড যেন অন্য কোনো মুসলিম দেশের বিরুদ্ধে ব্যবহার করা না হয়।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও নিজেদের নিরাপত্তা ও স্বার্থের ক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে অবস্থান নেওয়া উচিত নয়।

বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনেরও সমালোচনা করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরান দৃঢ়ভাবে দাঁড়িয়েছে।

পেজেশকিয়ান বলেন, ‘ইরান দুর্বল অবস্থানে নেই এবং নিজেদের রক্ষা করার সক্ষমতা তাদের রয়েছে।’

তেহরানে শুরু হওয়া চার দিনব্যাপী এই সম্মেলনে বিভিন্ন মুসলিম দেশের আলেম, চিন্তাবিদ ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। ইসলামি ঐক্য, শান্তি, আঞ্চলিক নিরাপত্তা ও মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।



সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  ইরান  যুক্তরাষ্ট্র 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: