তৃতীয় অধিবেশন শুরু, গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উঠছে সংসদে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।এর আগে বেলা

2026-08-27T15:34:44+00:00
2026-08-27T15:34:44+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
জাতীয়
তৃতীয় অধিবেশন শুরু, গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উঠছে সংসদে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৩:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এর আগে বেলা ১১টায় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।

আজকের কার্যসূচিতে রয়েছে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব, প্রশ্নোত্তর, জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ, বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব এবং আইন প্রণয়ন কার্যক্রম।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। আগামীকাল শুক্রবার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

এ অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে। এর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন। এ ছাড়া ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন এবং র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও উত্থাপনের প্রস্তুতি চলছে।

অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম পাওয়া গেলে কমিটিগুলো চূড়ান্ত করা হবে।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন জনদুর্ভোগের বিষয় অধিবেশনে তুলে ধরতে পারে বিরোধী দল। প্রশাসনের বিভিন্ন সংস্থায় দলীয় নিয়োগের বিষয়েও তারা সরব হতে পারে বলে জানা গেছে।

তবে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের সদস্যদের ১৪টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান সংস্কার-সংক্রান্ত বিশেষ কমিটি বিরোধী দল বর্জন করায় এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ।

অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।

সংবিধান অনুযায়ী, দুটি সংসদ অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হতে পারে না। গত ১৫ জুলাই দ্বিতীয় অধিবেশন শেষ হওয়ায় ১১ সেপ্টেম্বরের মধ্যে তৃতীয় অধিবেশন শুরুর সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল। এর আগেই বৃহস্পতিবার নতুন অধিবেশন শুরু হলো।


সময়ের আলো/কেএইচ
  বিষয়:   সময়ের আলো  সংসদ অধিবেশন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: