নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন

2026-08-27T18:10:11+00:00
2026-08-27T18:12:07+00:00
 
  বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬,
১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
সারাদেশ
নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১০ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ৬:১২ পিএম
ডুবতে থাকা শিশুরা। ছবি : প্রতীকী
নওগাঁর ধামইরহাট উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগষ্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ২ শিশু হলো- উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের জিসান (৮) এবং একই গ্রামের তাহমিদ হোসেন (৮)।


স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের আত্রাই নদীতে মাছ ধরতে যায় জিসান ও তাহমিদ। একপর্যায়ে তারা নদীতে নামলে হঠাৎ গভীরে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত নদীতে নেমে তাদের উদ্ধার করেন।

পরে গুরুতর অবস্থায় ২ শিশুকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/মহু


  বিষয়:   নদী  শিশু  মৃত্যু  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: