বন্যার ঝুঁকিতে তিব্বতে উদ্ধার অভিযান স্থগিত করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তিব্বতের দুর্যোগকবলিত এলাকায় নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। ভয়াবহ ভূমিধসের পর ওই অঞ্চলে এখনো শত

2026-08-28T11:43:33+00:00
2026-08-28T11:43:33+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
বন্যার ঝুঁকিতে তিব্বতে উদ্ধার অভিযান স্থগিত করল চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৩ এএম 
ছবি : সংগৃহীত
তিব্বতের দুর্যোগকবলিত এলাকায় নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করেছে চীন। ভয়াবহ ভূমিধসের পর ওই অঞ্চলে এখনো শত শত মানুষ নিখোঁজ রয়েছেন।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সিসিটিভি জানায়, বিপুল পরিমাণ ধ্বংসাবশেষ জমে তৈরি হওয়া একটি হ্রদ থেকে পানি উপচে পড়তে শুরু করেছে। সেই পানি উদ্ধারকারী দলগুলোর যাওয়ার পথে প্রবাহিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে সব উদ্ধারকারী দলকে নিজ নিজ অবস্থানে অপেক্ষা করতে এবং পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এর আগে দুর্গত এলাকায় পৌঁছানো জরুরি উদ্ধারকারী দলগুলোকেও সেখান থেকে এক কিলোমিটার পেছনে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নেপাল-চীন সীমান্তবর্তী তিব্বতের গিরং এলাকায় বুধবার ভয়াবহ ভূমিধসের পর আকস্মিক বন্যা দেখা দেয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ নিখোঁজ হন। নতুন করে বন্যার আশঙ্কায় উদ্ধারকাজও এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।



সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল  বন্যা  মৃত্যু 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: