আর্জেন্টিনার মার্তিনেজকে নাটকীয়ভাবে দলে ভেড়াল চেলসি

ক্রীড়া ডেস্ক

খেলা

রবার্ট সানচেজের ধারাবাহিকভাবে মারাত্মক সব ভুলের অবসান ঘটাতে চেলসি ডাগআউট ও বোর্ড নিয়েছে বড় পদক্ষেপ। অবশেষে নাটকীয় দলবদলে অ্যাস্টন ভিলা

2026-08-28T12:42:42+00:00
2026-08-28T14:38:07+00:00
 
  সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
২৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ১২ অক্টোবর ২০২৬
খেলা
আর্জেন্টিনার মার্তিনেজকে নাটকীয়ভাবে দলে ভেড়াল চেলসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪২ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ২:৩৮ পিএম
আর্জেন্টিনার মার্তিনেজকে নাটকীয়ভাবে দলে ভেড়াল চেলসি । ছবি : সংগৃহীত
রবার্ট সানচেজের ধারাবাহিকভাবে মারাত্মক সব ভুলের অবসান ঘটাতে চেলসি ডাগআউট ও বোর্ড নিয়েছে বড় পদক্ষেপ। অবশেষে নাটকীয় দলবদলে অ্যাস্টন ভিলা থেকে সাড়ে সাত মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজকে সই করাতে সম্মত হয়েছে চেলসি।

৩৩ বছর বয়সী এই তারকা গোলরক্ষক দ্রুতই লন্ডনে এসে চেলসির স্বাস্থ্য পরীক্ষা (মেডিকেল টেস্ট) সম্পন্ন করবেন। মূলত গত সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে সানচেজের কঙ্কালসার পারফরম্যান্সের পর চেলসির ধৈর্য্যের বাঁধ ভেঙে যায়।

সেই ম্যাচে সানচেজ প্রথমে জশ কিংয়ের একটি সহজ শট হাতে ধরে রাখতে ব্যর্থ হন এবং দ্বিতীয় অর্ধে গোলপোস্টের কাছে বিপজ্জনক জায়গায় বল ফেলে দিয়ে গনসালো গার্সিয়াকে খালি গোলে বল পাঠাতে বাধ্য করেন।


চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ড খরচে জাপানি গোলকিপার জায়ন সুজুকিকে দলে ভিড়ানোর পর থেকেই মার্তিনেজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছিল অ্যাস্টন ভিলা।

এর আগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেও যাওয়ার কথা নিশ্চিত হয়েছিল মার্তিনেজের; কিন্তু আঙুলের ইনজুরির শঙ্কায় সেই চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে গেলে সুযোগটি কাজে লাগায় লন্ডনের এই হেভিওয়েট ক্লাবটি। চেলসির পোস্টে মার্তিনেজের আগমন ব্লুজ সমর্থকদের মনে দারুণ স্বস্তি এনে দিয়েছে।


সময়ের আলো/টিকে
  বিষয়:   আর্জেন্টিনার মার্তিনেজকে নাটকীয়ভাবে দলে ভেড়াল চেলসি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: