নেপালে বন্যায় ভেসে আসা মরদেহ থেকে স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহটি নারায়ণী

2026-08-28T12:43:05+00:00
2026-08-28T12:44:17+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
নেপালে বন্যায় ভেসে আসা মরদেহ থেকে স্বর্ণের দুল চুরি, গ্রেফতার ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ১২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
নেপালে ভয়াবহ বন্যায় ভেসে আসা এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহটি নারায়ণী নদীতে ভেসে যাওয়ার পর সেটি পানি থেকে তোলার সময় দুল চুরির ঘটনা ঘটে। এ ঘটনার একটি ৪১ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে।

পুলিশ পরে ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় প্রকাশ করে জানায়, মরদেহের কান থেকে দুল খুলে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কয়েকজনের উপস্থিতিতে কাঠের পাটাতন ও ওই নারীর চুল ধরে মরদেহটি পানি থেকে টেনে তোলা হচ্ছে। পরে দুই ব্যক্তি মরদেহটির দুই কান থেকে দুল খুলে পাশে রেখে দেন। এ সময় আশপাশে থাকা কয়েকজন পুরো ঘটনাটি মুঠোফোনে ধারণ করছিলেন।

চিতওয়ান পুলিশ জানিয়েছে, তদন্তে তারা জানতে পারে, ভয়াবহ বন্যার পানিতে ভেসে নারায়ণী নদীতে চলে যাওয়া একটি মরদেহকে ঘিরেই ঘটনাটি ঘটেছে।

ভিডিওটি বিশ্লেষণ করে ২৫ বছর বয়সী মাদান গুরুঙ ও ৩৮ বছর বয়সী উমেশ চৌধুরীকে শনাক্ত করে পুলিশ। বৃহস্পতিবার চিতওয়ান জেলার ভরতপুর মহানগরীর-১ এলাকায় পোখারা বাস পার্কের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নেপালের সংবাদমাধ্যম খবরহাব পুলিশকে উদ্ধৃত করে জানিয়েছে।

পুলিশ বলেছে, দুর্যোগের মতো সংকটময় সময়ে বন্যার্তদের সম্পদ লুট বা ভুক্তভোগীদের লক্ষ্য করে যেকোনো অমানবিক কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপাল
এ ঘটনা নেপালের সাম্প্রতিক বছরগুলোর অন্যতম ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ঘটেছে। নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় আকস্মিক বন্যা ও ভূমিধসের পর এখনো ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৩৯২ জনে দাঁড়িয়েছে। পুরো গ্রাম বন্যার পানিতে ভেসে গেছে।

তিব্বতের গিরং বন্দর এলাকায় বুধবার আছড়ে পড়া ভয়াবহ কাদাধসে সীমান্তের একটি বহুতল ভবন ও বাস পার্কিং এলাকা মাটির নিচে চাপা পড়ে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ওই এলাকায় গড়ে প্রায় দেড় মিটার বা পাঁচ ফুট গভীর কাদা জমেছে।

বন্দরটির দিকে যাওয়ার সড়কগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে ধস বা ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সিসিটিভি।


সময়ের আলো/ কেএইচ


  বিষয়:   সময়ের আলো  নেপাল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: