চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মায় নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দেবীনগরে ইউনিয়নের চর-চাকলা গ্রামে এ

2026-08-28T15:01:15+00:00
2026-08-28T16:08:13+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:০৮ পিএম
প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মায় নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার দেবীনগরে ইউনিয়নের চর-চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া পাঁচ শিশু হলো— চর চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসিম ফিরোজ বলেন, শুক্রবার দুপুর পৌনে একটার দিকে মরা নদীতে বন্যার পানিতে গোসল করতে নামে শিশুরা। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ  দেবীনগর  নদী  গোসল  ৫ শিশু  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: