প্রেমের নাটক-সিনেমা বন্ধের নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

শুধু প্রেমভিত্তিক চলচ্চিত্র-নাটক নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ

2026-08-28T17:02:17+00:00
2026-08-28T17:03:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
প্রেমের নাটক-সিনেমা বন্ধের নোটিশে উদ্বেগ ও প্রতিবাদ
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৫:০২ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৫:০৩ পিএম
ছবি : সংগৃহীত
শুধু প্রেমভিত্তিক চলচ্চিত্র-নাটক নির্মাণ ও সম্প্রচারে কঠোর বিধিনিষেধ চেয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে টেলিভিশন ও বিনোদন অঙ্গনের সাতটি সংগঠন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সরকারের তিন সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যান বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনয়শিল্পী ও নির্মাতারা। পাশাপাশি টেলিভিশন শিল্পসংশ্লিষ্ট সংগঠনগুলোও যৌথভাবে প্রতিবাদ জানিয়েছে।

এক যৌথ প্রতিবাদলিপিতে ৭টি সংগঠন বলেছে, প্রেম-ভালোবাসা নির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধের দাবিতে লিগ্যাল নোটিশ জারির বিষয়টি টেলিভিশন ও বিনোদন অঙ্গনের পেশাজীবীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রতিবাদলিপিতে বলা হয়, কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট আইন, বিধিমালা ও প্রচলিত নিয়ন্ত্রক কাঠামোর আওতায় তার প্রতিকার করার সুযোগ রয়েছে।

কিন্তু একটি সম্পূর্ণ সৃজনশীল মাধ্যমের নির্দিষ্ট কোনো ধারার নির্মাণ বন্ধের উদ্যোগ টেলিভিশন শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত অসংখ্য মানুষের কর্মসংস্থান ও সৃজনশীল কার্যক্রমকে প্রশ্নের মুখে ফেলতে পারে।


সংগঠনগুলোর নেতারা মনে করেন, প্রেম-ভালোবাসা কেন্দ্রীক নাটক বা সিনেমা নির্মাণ সামগ্রিকভাবে বন্ধ করার দাবি সৃজনশীল শিল্পের বিকাশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তবে একই সঙ্গে দায়িত্বশীল ও মানসম্মত কনটেন্ট নির্মাণের প্রয়োজনীয়তাও তারা স্বীকার করেন।

টেলিভিশন শিল্পের সৃজনশীল স্বাধীনতা, শিল্পী ও কলাকুশলীদের কর্মক্ষেত্র এবং দেশের বিনোদন ও সংস্কৃতি অঙ্গনের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেছেন তারা।

যৌথ এই প্রতিবাদ লিপিতে স্বাক্ষর করেছেন- শহীদুজ্জামান সেলিম (সভাপতি, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ), ফরিদুল হাসান (সাধারণ সম্পাদক, ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ), আজাদ আবুল কালাম (সভাপতি, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ), রাশেদ মামুন অপু (সাধারণ সম্পাদক, অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ), শিহাব শাহীন (সভাপতি, টেলিভিশন নাট্যকার সংঘ), মেজবাহ উদ্দিন সুমন (সাধারণ সম্পাদক, টেলিভিশন নাট্যকার সংঘ), সাহিল রনি (সাধারণ সম্পাদক, ক্যামেরাম্যান এসোসিয়েশন অব বাংলাদেশ), সাদেক সিদ্দিকী (সভাপতি, অডিও-ভিজ্যুয়াল টেকনিক্যাল ওনার্স এসোসিয়েশন), রাজ্জাক রাজ (সাধারণ সম্পাদক, টেলিভিশন অ্যাসিস্টেন্ট ডিরেক্টরস অর্গানাইজেশন অব বাংলাদেশ), মাহবুব রহমান মানিক (সভাপতি, বাংলাদেশ মেকআপ আর্টিস্ট এসোসিয়েশন)।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   প্রেম  নাটক  সিনেমা  নোটিশ  প্রতিবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: