শিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবতে থাকা এক কন্যাশিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।শুক্রবার (২৮

2026-08-28T19:52:56+00:00
2026-08-28T19:52:56+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
সারাদেশ
শিশুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে কিশোরীর মৃত্যু
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৭:৫২ পিএম 
প্রতীকী ছবি
শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবতে থাকা এক কন্যাশিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চরমধুয়া গ্রামের মৃগী নদীতে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া আক্তার ওই গ্রামের সেলিম রেজার কন্যা। সে চরমধুয়া বিদ্যানিকেতনের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, লামিয়া ও তার জমজ বোন সামিয়া বাড়ির পাশের মৃগী নদীতে গোসল করছিল। এ সময় তারা সিজদা (৮) নামে অপর এক শিশুকে নদীর পানিতে ডুবে যেতে দেখে। পরে তারা শিশুটিকে বাঁচাতে পানিতে ঝাঁপিয়ে পড়ে আপ্রাণ চেষ্টা চালায়। একপর্যায়ে তারা সিজদাকে উদ্ধার করতে সক্ষম হলেও লামিয়া পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা লামিয়াকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় লামিয়ার জমজ বোন সামিয়া প্রাণে বেঁচে যায়। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সময়ের আলো/এনএন


  বিষয়:   শিশু  নদী  কিশোরীর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: