বিশ্বের সব দেশকে যে সতর্কবার্তা দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে মার্কিন

2026-08-28T20:59:22+00:00
2026-08-28T20:59:22+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বের সব দেশকে যে সতর্কবার্তা দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে তেহরান। একই সঙ্গে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা না দিতে বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো দেশ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করলে তারাও এর দায় এড়াতে পারবে না। বরং একটি দেশের অবৈধ সিদ্ধান্ত অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার অংশীদার হিসেবে তাদেরও দায়ী করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে ‘বেআইনি ও নিন্দনীয়’ বলে উল্লেখ করেছে। তেহরানের দাবি, এসব নিষেধাজ্ঞা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল এবং মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পড়ে।

ইরান বলেছে, নতুন নিষেধাজ্ঞার কারণে দেশটির লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে তারা।


বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক চাপ থেকে নিজেদের রক্ষায় ইরান তার সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।

এর আগে গত সপ্তাহে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বিশ্ব  ইরান  সতর্কবার্তা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: