নেপালের বন্যায় নিখোঁজ ২ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ জনে। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার

2026-08-29T10:01:12+00:00
2026-08-29T10:03:19+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালের বন্যায় নিখোঁজ ২ হাজার মানুষ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০১ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১০:০৩ এএম
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের জনপদ। ছবি : সংগৃহীত
নেপালের রাসুয়ায় ভয়াবহ বন্যায় নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৪ জনে। অন্যদিকে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, নেপাল পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী নিখোঁজ বিদেশির সংখ্যা বলা হয়েছে ৫৭৫ জন। তারা ৩৬টি দেশের নাগরিক।

এছাড়া, নেপালের ১৪৯ জন নাগরিকও এখনো নিখোঁজ রয়েছেন।


এদিকে, ভূমিধসে নেমে আসা মাটি, পাথর ও ধ্বংসাবশেষ নদীর প্রবাহ আটকে দেওয়ায় তৈরি হয়েছে একটি হ্রদ।  চীন সতর্ক করে বলেছে, হ্রদটির পানি উপচে পড়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে। এই ঝুঁকির কারণে শুক্রবার কিছু সময়ের জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল। পরে আবার উদ্ধারকাজ শুরু হয়েছে।

নিরাপত্তাকর্মী, উদ্ধারকারী ও ত্রাণকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পের পর এটিকে নেপালের সবচেয়ে প্রাণঘাতী দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   নেপাল  বন্যা  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: