ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ওমানের সামাইল এলাকায় ট্রাকসহ একাধিক যানবাহনের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে আটজনের

2026-08-29T22:46:21+00:00
2026-08-29T22:46:21+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ১৮
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৪৬ পিএম 
ছবি : সংগৃহীত
ওমানের সামাইল এলাকায় ট্রাকসহ একাধিক যানবাহনের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে সামাইলের ওয়াদি বানি রাওয়াহা এলাকায় সুলতান থুয়াইনি বিন সাইদ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে শনিবার জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুসকাটমুখী সড়কে একটি ট্রাকের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ হয়। এতে হতাহত হওয়ার পাশাপাশি সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার ও জরুরি কার্যক্রম শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনাকবলিত এলাকায় চলাচলকারী গাড়িচালকদের সতর্কতা অবলম্বন এবং ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

পরে দেওয়া এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, দুর্ঘটনায় ছয়জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

সামাইলের আল-মাহাল এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পরবর্তী বিবৃতিতে জানানো হয়। তবে কী কারণে এ সংঘর্ষ ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

দুর্ঘটনার কারণে সড়কটিতে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এ ঘটনায় নিহতদের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছে দক্ষিণ আল বাতিনা গভর্নরেট। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  দুর্ঘটনা  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: