যুক্তরাষ্ট্রে ১৮ বিলিয়ন ডলার জরিমানার মুখে মেটা

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে যুক্তরাষ্ট্রের ডজনখানেক অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলার জরিমানা দিয়ে ঐতিহাসিক সমঝোতায় রাজি

2026-09-01T12:39:24+00:00
2026-09-01T12:39:24+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
যুক্তরাষ্ট্রে ১৮ বিলিয়ন ডলার জরিমানার মুখে মেটা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৯ পিএম 
প্রতীকী ছবি
কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও কঠোর নিয়ন্ত্রণ আনতে যুক্তরাষ্ট্রের ডজনখানেক অঙ্গরাজ্যের সঙ্গে ১৮ বিলিয়ন ডলার জরিমানা দিয়ে ঐতিহাসিক সমঝোতায় রাজি হয়েছে মেটা। একই সঙ্গে টিকটক ও ইউটিউবকেও তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সমঝোতার আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে একাধিক নতুন বিধিনিষেধ চালু করবে মেটা। আগামী ছয় মাসের মধ্যে প্রতিদিন সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহারের সীমা, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মূল ফিড বন্ধ এবং স্কুল সময়ে নোটিফিকেশন সীমিত করার মতো ফিচার যুক্ত হবে।

অভিভাবকের অনুমতি ছাড়া এসব সেটিংস পরিবর্তন করা যাবে না। কিশোরদের কনটেন্টে লাইক সংখ্যা ডিফল্টভাবে আড়াল রাখা, অতিরিক্ত সৌন্দর্যবর্ধক ফিল্টার বন্ধ এবং ভিডিওর অটো-প্লে নিয়ন্ত্রণের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি সাধারণ ক্রমানুসারে কনটেন্ট দেখার সুযোগ দেওয়া হবে, যাতে অ্যালগরিদমনির্ভর অতিরিক্ত কনটেন্ট ব্যবহারের প্রবণতা কমে।


এসব ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে বয়স যাচাই প্রযুক্তি ব্যবহারের বাধ্যবাধকতাও থাকছে। ১৩ বছরের কম বয়সী শিশুদের অ্যাকাউন্ট ঠেকানোর পাশাপাশি ভুয়া বয়স দিয়ে অ্যাকাউন্ট খোলার সুযোগ কমানো হবে।

তবে সমঝোতা মেটার সব আইনি ঝুঁকি দূর করছে না। ব্যক্তি ও বিভিন্ন স্কুল ডিস্ট্রিক্টের করা একাধিক মামলা এখনো বিচারাধীন। সবচেয়ে বড় পরিবর্তন হলো, নিরাপত্তা ব্যবস্থা ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কি না তা এবার স্বাধীন অডিটর পর্যবেক্ষণ করবেন। তরুণদের অনলাইন নিরাপত্তা নিয়ে মেটার অভ্যন্তরীণ নথিতে উঠে আসা তথ্যও এই আইনি চাপ বাড়িয়েছে।

সূত্র : সিএনএন, বিবিসি


সময়ের আলো/এমকে
  বিষয়:   যুক্তরাষ্ট্র  জরিমানা  মেটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: