রাতভর ফোন চার্জ দেওয়া কি ক্ষতিকর?

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে চার্জ থেকে খুলেন। কিন্তু ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও যদি

2026-09-02T14:18:01+00:00
2026-09-02T14:25:06+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রযুক্তি
রাতভর ফোন চার্জ দেওয়া কি ক্ষতিকর?
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৮ পিএম  আপডেট: ০২.০৯.২০২৬ ২:২৫ পিএম
রাতভর চার্জে রাখলেই ফোন ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হয়ে যাবে, এই ধারণা ঠিক নয়। ছবি : প্রতীকী
অনেকেই রাতে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে সকালে চার্জ থেকে খুলেন। কিন্তু ফোন ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরও যদি কয়েক ঘণ্টা চার্জারের সঙ্গে যুক্ত থাকে, তাতে কি ব্যাটারির ক্ষতি হয়? 

বর্তমান স্মার্টফোনে সাধারণত লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার ব্যাটারি ব্যবহার করা হয়। ফোন পুরোপুরি চার্জ হয়ে গেলে এর চার্জিং সিস্টেম নিজে থেকেই বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে। প্রয়োজন অনুযায়ী কারেন্ট কমিয়ে দেওয়া হয় কিংবা মূল চার্জিং প্রক্রিয়া বন্ধ থাকে। তাই ১০০ শতাংশে পৌঁছানোর পরও ব্যাটারিতে একই গতিতে ক্রমাগত বিদ্যুৎ প্রবাহ হতে থাকে- এমন ভাবার কারণ নেই। সেক্ষেত্রে রাতভর চার্জে রাখলেই ফোন ‘ওভারচার্জ’ হয়ে নষ্ট হয়ে যাবে, এই ধারণা ঠিক নয়।


তবে, ওভারচার্জ না হলেও ব্যাটারি দীর্ঘ সময় চার্জে রাখা উচিত নয়। লিথিয়াম-ভিত্তিক ব্যাটারি দীর্ঘ সময় ১০০ শতাংশ চার্জে থাকলে, এর ভেতরের রাসায়নিক অবক্ষয় তুলনামূলক দ্রুত হতে পারে। সময়ের সঙ্গে এর প্রভাব ব্যাটারির সর্বোচ্চ ধারণক্ষমতার ওপর পড়ে। এ কারণে কয়েক মাস বা কয়েক বছর ব্যবহারের পর দেখা যেতে পারে, আগের তুলনায় ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে। 

ব্যাটারির জন্য তাপমাত্রা গুরুত্বপূর্ণ বিষয়। চার্জ দেওয়ার সময় ফোন সামান্য গরম হওয়া স্বাভাবিক। তবে, অতিরিক্ত তাপ ব্যাটারির ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদে এর কর্মক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই ফোন চার্জে দেওয়ার সময় সেটিকে বালিশ, কম্বল বা বিছানার নিচে রাখা উচিত নয়। এসব জায়গায় বাতাস চলাচল কম থাকায় ফোনের তাপ সহজে বের হতে পারে না। চার্জ দেওয়ার সময় শক্ত, সমতল ও খোলা জায়গায় ফোন রাখুন।


ব্যাটারির আয়ু ধরে রাখতে বর্তমানে অনেক স্মার্টফোনেই বিশেষ চার্জিং ফিচার দেওয়া থাকে। ফোনের ব্র্যান্ড ও মডেল অনুযায়ী এগুলোর নাম হতে পারে ‘অপটিমাইজড চার্জিং’, ‘অ্যাডাপ্টিভ চার্জিং’ বা ‘ব্যাটারি প্রোটেকশন’। এসব ফিচার, ব্যবহারকারীর চার্জ দেওয়ার অভ্যাস বিবেচনা করে চার্জিং প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারে। 

তাহলে কি রাতে ফোন চার্জে রেখে ঘুমানো যাবে?

আধুনিক স্মার্টফোনে চার্জিং নিয়ন্ত্রণ ও সুরক্ষার একাধিক ব্যবস্থা থাকায় সাধারণত রাতভর চার্জে লাগিয়ে রাখলে ফোন সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা নেই। তবে, ব্যাটারির দীর্ঘমেয়াদ চাইলে কিছু বিষয় মেনে চলা দরকার।

চার্জ দেওয়ার সময় ফোন অতিরিক্ত গরম হচ্ছে কি না, খেয়াল রাখতে হবে। পাশাপাশি ফোনকে বালিশ বা কম্বলের নিচে রেখে চার্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে। ফোনে যদি বিশেষ চার্জিং ফিচার থাকে, সেগুলো চালু রাখতে হবে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   ফোন  চার্জ  মোবাইল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: