ভূরুঙ্গামারীতে অভিযান, ২ হাজার কেজি সার উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা

2026-09-04T21:22:23+00:00
2026-09-04T21:22:23+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ভূরুঙ্গামারীতে অভিযান, ২ হাজার কেজি সার উদ্ধার
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম 
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় রাতভর অভিযান চালিয়ে দুই ব্যক্তির বাড়ি থেকে দুই হাজার ১৫০ কেজি সার উদ্ধার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। সার মজুত করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে তাদেরকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন। এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসলামপুর এলাকায় মো. বেলাল মিয়া ও মো. মানিক উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় তাদের বাড়ির গোয়ালঘর, খড়ের মাচা ও ধানের গোলা থেকে সারগুলো উদ্ধার করা হয়।

এ সময় ৪২ বস্তায় এক হাজার ৫০০ কেজি ইউরিয়া এবং ৬৫০ কেজি ডিএপি সার পাওয়া যায়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে বেলাল মিয়া ও মানিক উদ্দিনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।


অভিযান পরিচালনা করেন, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, সারের কৃত্রিম সংকট তৈরি করে কেউ যাতে অবৈধভাবে সুবিধা নিতে না পারে, সেদিকে নজরদারি রয়েছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   কুড়িগ্রাম  ভূরুঙ্গামারী  অভিযান  সার  উদ্ধার  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: