রামগতিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় বিএনপির পদ থেকে পদত্যাগ

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া এবং ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন

2026-09-05T12:57:41+00:00
2026-09-05T13:02:36+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রামগতিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় বিএনপির পদ থেকে পদত্যাগ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১:০২ পিএম
রামগতিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় বিএনপি থেকে পদত্যাগ। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরের রামগতি উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়া এবং ‘অপমানিত’ হওয়ার অভিযোগ তুলে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রব।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি লক্ষ্মীপুর ৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বরাবর এ পদত্যাগপত্র জমা দেন।

Advertisement
​পদত্যাগপত্রে আব্দুর রব জানান, ১৯৯৯ সাল থেকে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এবং ২০২২ সালের জেলা কমিটির অনুমোদন অনুযায়ী ৫ নং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ২ সেপ্টেম্বর ঘোষিত নতুন কমিটিতে তাকে ১৪ নং সহ-সভাপতি পদে রাখা হয়। রাজপথে দীর্ঘ দিন সক্রিয় থাকার পর এমন পদে রাখাকে তিনি চরম অপমানজনক বলে দাবি করেন।


​এ বিষয়ে মো. আব্দুর রব বলেন, আমি সজ্ঞানে ও স্বেচ্ছায় দলের সব পদ থেকে পদত্যাগ করেছি।

​বিষয়টি নিশ্চিত করে রামগতি উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সিরাজ উদ্দিন (চেয়ারম্যান) জানান, পদত্যাগপত্রের অনুলিপি তিনি ও উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন গ্রহণ করেছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   লক্ষ্মীপুর  রামগতি  কাঙ্ক্ষিত পদ  বিএনপি  পদত্যাগ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: