ধর্মঘট প্রত্যাহার, ৫ দিন পরে হিলিতে আমদানি-রফতানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

সারাদেশ

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ

2026-09-05T23:36:05+00:00
2026-09-05T23:36:05+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ধর্মঘট প্রত্যাহার, ৫ দিন পরে হিলিতে আমদানি-রফতানি শুরু
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ পিএম 
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি শুরু। ছবি : সময়ের আলো
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

দিন শেষে আজ সপ্তাহের প্রথম দিনে ভারত থেকে বিভিন্ন পণ্য সহ ১২৪ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল। 

Advertisement
তিনি জানান, ভারতীয় হিলি ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের পর আজ পুনরায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে এবং প্রথম দিনে ১২৪ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছে এবং এক্সপার্ট হয়েছে ১৮ টি ট্রাক। এতে বন্দরে ফিরে এসেছে প্রাণ চঞ্চলতা। 

ব্যবসায়িক জটিলতার কারণে গত ৩০ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য বন্ধ ছিল। ২৯ আগস্ট শেষ দিনে মাত্র ৩৩ টি ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করেছিল।   

সময়ের আলো/আতা
  বিষয়:   ধর্মঘট  প্রত্যাহার  হিলি  আমদানি  রফতানি  সময়ের আলো  দিনাজপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: