শনিরআখড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে গুলি

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর শনিরআখড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্ত। এতে আসলাম খান (৩৮) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন।শনিবার (৫

2026-09-05T23:58:28+00:00
2026-09-05T23:58:53+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শনিরআখড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ১১:৫৮ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর শনিরআখড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্ত। এতে আসলাম খান (৩৮) নামে ওই ব্যবসায়ী আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কদমতলীর শনিরআখড়া জিয়া স্মরণী রোডে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
হাসপাতালে আহত আসলাম খানের চাচাতো ভাই মো. মিরাজ খান বলেন, তাদের বাসা শনিরআখড়া এলাকায়। শনিরআখড়া জিয়া স্মরণী রোডে আসলাম খানের কুকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে এক ক্রেতার সঙ্গে কথা বলছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে। এতে তার বাম হাত ও ডান গালে গুলি লাগে।

সংবাদ পেয়ে দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কেন তাকে গুলি করা হয়েছে, তা জানাতে পারেননি স্বজনরা। তবে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তিকে স্থানীয়রা আটক করেন।


কদমতলী থানার ওসি (তদন্ত) সজীব কুমার বাড়ৈ বলেন, জিয়া স্মরণী রোডে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলি ও অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   গুলি  শনিরআখড়া  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: