দারুস সালামে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার

2026-09-06T00:03:13+00:00
2026-09-06T00:03:13+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
দারুস সালামে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৩ এএম 
দারুস সালামে দুর্বৃত্তের গুলিতে গৃহবধূ আহত। সংগৃহীত ছবি
রাজধানীর দারুস সালামে বাসার ভেতরে দুর্বৃত্তের গুলিতে জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালামের মাদবর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে।

Advertisement
হাসপাতালে আহত জেসমিন আক্তারের ছেলে মো. মাজিদুল ইসলাম ইয়াসিন বলেন, তাদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তার বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি তার মায়ের ডান হাতে লাগে।

ইয়াসিন আরও বলেন, দ্রুত তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান বলেন, দারুস সালাম এলাকা থেকে এক নারী গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রাখা হয়েছে। তার ডান হাতের বাহুতে একটি গুলি লেগেছে। বিষয়টি দারুস সালাম থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   গুলি  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: