বদলে যাওয়া স্মার্টফোন

সময়ের আলো ডেস্ক

প্রযুক্তি

আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী এখন স্মার্টফোন। যোগাযোগব্যবস্থার গণ্ডি পেরিয়ে এটি এখন ব্যক্তিগত লাইফস্টাইল ও ফ্যাশনের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে।

2026-09-06T02:06:38+00:00
2026-09-06T02:06:38+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তি
বদলে যাওয়া স্মার্টফোন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৬ এএম 
ছবি : সংগৃহীত
আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম সঙ্গী এখন স্মার্টফোন। যোগাযোগব্যবস্থার গণ্ডি পেরিয়ে এটি এখন ব্যক্তিগত লাইফস্টাইল ও ফ্যাশনের অন্যতম মাধ্যমে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার বা সেলফি তোলার পাশাপাশি হাতের হ্যান্ডসেটটির লুক ও ডিজাইনও এখন সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তাই ব্যবহারকারীদের চাহিদাকে গুরুত্ব দিয়ে সম্প্রতি বাজারে এসেছে ‘ইনফিনিক্স হট ৭০ প্রো ৫জি’। দৃষ্টিনন্দন ডিজাইন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত চমৎকার ক্যামেরার কারণে ফোনটি অনেকেরই দৃষ্টি কেড়েছে।

ডিজাইনের দিক থেকে ফোনটিতে বেশ চমক রাখা হয়েছে। এর ‘ডায়নামিক শাইন ডিজাইন’-এর কারণে আলো বা পরিবেশের ওপর ভিত্তি করে ফোনটির লুকে পরিবর্তন আসে। যেমন, থার্মো অরেঞ্জ মডেলটি তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রং বদলায়, আর মিরাজ গ্রিন মডেলে ইউভি লাইটের স্পর্শে নতুন টেক্সচার ফুটে ওঠে। এ ছাড়া ডেপথ রিং হোয়াইট মডেলে রয়েছে থ্রিডি ভিজ্যুয়াল ইফেক্ট। আর পেছনের বিশেষ ‘সুগার কিউব’ ক্যামেরা মডিউল ফোনটিকে দিয়েছে একটি ইউনিক জ্যামিতিক লুক।

Advertisement
স্মার্টফোনটির পেছনের অংশে থাকা ‘অ্যাক্টিভ-ম্যাট্রিক্স কিউব’ কেবল ফোনটির সৌন্দর্যই বাড়ায় না, বরং ব্যবহারেও আনে ভিন্ন মাত্রা। এখান থেকেই সরাসরি নোটিফিকেশন বা বিভিন্ন লাইটিং অ্যালার্ট দেখা যায়। পাশাপাশি এতে ‘লাকি হুইল’ ও ‘লাকি নাম্বারস’-এর মতো ছোটখাটো ইন্টারেক্টিভ গেম খেলার সুবিধাও রয়েছে। এনএফসি প্রযুক্তির সাহায্যে এর মাধ্যমে বন্ধুদের ইমোজি পাঠিয়ে মনের ভাব প্রকাশেরও সুযোগ থাকছে।

ছবি তোলার ক্ষেত্রেও ঠিক এই বিষয়টিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৮২ সেন্সরের অটোফোকাস মেইন ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সঙ্গে যুক্ত রয়েছে কাজের সব এআই ইমেজিং ফিচার। এতে থাকা ‘এআই লাইভ ফটো’ ফিচার স্থির ছবিতেও গতি এনে দেয়। আর জটিল কোনো এডিটিং অ্যাপ ছাড়াই ‘ওয়ান-ট্যাপ এআই এডিটিং’ দিয়ে যেকোনো ছবি সহজেই সুন্দর করে ফেলা সম্ভব।


এর এআই সুবিধাগুলো সত্যি বেশ কার্যকর। ‘এআই স্টুডিও এক্সটেন্ডার’-এর সাহায্যে কোনো ফ্রেম করা ছবির চারপাশের অংশ এআই দিয়ে বাড়িয়ে সেটিকে ওয়ালপেপার বা সোশ্যাল মিডিয়া ফরমেটে রূপ দেওয়া যায়। আবার ছবি তোলার সময় পেছনের কোনো অপ্রয়োজনীয় মানুষ বা অবজেক্ট চলে এলে ‘এআই স্টুডিও ইরেজার’ দিয়ে এক টাচেই তা মুছে ফেলা যায়। 

এ ছাড়া এআইচালিত ডেপথ-ইফেক্ট ওয়ালপেপার ও কাস্টম থিম ব্যবহারের সুযোগ তো থাকছেই। এসব আধুনিক ফিচারের কারণে ফোনটির ক্যামেরা কেবল ছবি তোলার টুল নয়, বরং নিজের মতো করে ছবি সাজিয়ে নেওয়ার একটি ক্রিয়েটিভ মাধ্যম হয়ে উঠেছে। প্রতিটি বিশেষ মুহূর্ত ফ্রেমবন্দি করে সেটিকে নিজের স্টাইল অনুযায়ী রূপ দেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে এতে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   স্মার্টফোন  প্রযুক্তি  সময়ের আলো 


Loading...
Loading...
প্রযুক্তি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: