এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ : আশরাফুল

ক্রীড়া ডেস্ক

খেলা

গত দুই বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্য পেয়েছে লাল-সবুজের

2026-09-06T21:11:17+00:00
2026-09-06T21:11:17+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এশিয়ার দ্বিতীয় সেরা দল বাংলাদেশ : আশরাফুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১১ পিএম 
ছবি : সংগৃহীত
গত দুই বছরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্সে এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। পাকিস্তানের মাটিতে সিরিজ জয়, এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। সাম্প্রতিক এই পারফরম্যান্সের ভিত্তিতেই বাংলাদেশকে এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল হিসেবে দেখছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল।

রোববার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আশরাফুল বলেন, ‘পারফরম্যান্স তো অবশ্যই তা-ই বলে (এশিয়ার দ্বিতীয় সেরা টেস্ট দল) এবং দল হিসেবেও যদি দেখেন, টেস্ট দল হিসেবে বিশ্বে এখন দুই-তিনটি দলের মধ্যে একটি দল বলে আমি মনে করি।’

Advertisement
বাংলাদেশের এই অবস্থানের পেছনে দলের অভিজ্ঞতাকেও বড় কারণ হিসেবে দেখছেন সাবেক এই অধিনায়ক। তাঁর মতে, বর্তমান টেস্ট দলে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা একাধিক ক্রিকেটার রয়েছেন, যা অন্য অনেক দলের তুলনায় বাংলাদেশের বাড়তি শক্তি।

আশরাফুল বলেন, ‘বাংলাদেশে যেই ১৫ জনের দল নির্বাচন করা হয়, নির্বাচকেরা যে নির্বাচন করেন এবং যেই ১১ জন খেলেন, সব খেলোয়াড়েরই কিন্তু প্রায় ৪০, ৫০, ৬০, ১০০, ৮০টি করে ম্যাচ খেলা। এত ম্যাচ খেলা খেলোয়াড় আপনি অন্য দেশে খুব কমই পাবেন।’


অভিজ্ঞতার এই জায়গা থেকেই শ্রীলঙ্কা ও পাকিস্তানের মতো দলগুলোর তুলনায় বাংলাদেশকে এগিয়ে রাখছেন তিনি। তার ভাষায়, ‘তো অবশ্যই আমরা এই মুহূর্তে আমাদের টেস্ট দলটা নিয়ে খুবই গর্ব করার মতো একটা জায়গায় আছি।’

সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশের সামনে এখন আরও বড় লক্ষ্য দেখছেন আশরাফুল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখাটাকেও বাস্তবসম্মত মনে করছেন তিনি।

এ নিয়ে আশরাফুল বলেন, ‘অবশ্যই, (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্ন) কেন দেখবে না? কারণ আমরা সঠিক পথে আছি। আমরা যদি ম্যাচ ধরে ধরে ভালো করি, অবশ্যই আমাদের চূড়ান্ত লক্ষ্য সেটাই। তো আমাদের এখন লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো। স্বপ্ন তো অবশ্যই সেটা আছে সবারই।’

বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উত্থানকে সামনে রেখে আশরাফুলের এই মন্তব্যে স্পষ্ট, দলের সামর্থ্য নিয়ে আত্মবিশ্বাস এখন শুধু সমর্থকদের মধ্যেই নয়, দলের ভেতরেও যথেষ্ট বেড়েছে। তবে সেই আত্মবিশ্বাসকে বড় অর্জনে রূপ দিতে হলে সামনে প্রতিটি সিরিজেই ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ থাকবে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   এশিয়া  দ্বিতীয়  সেরা  দল  বাংলাদেশ  আশরাফুল  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: