ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আজহারুল ইসলাম মিলন (৫১ ) নামে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ঢাকা মেডিকেলে মারা গেছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে কারারক্ষীরা অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, বন্দি আজহারুল ইসলাম মিলনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। বাবার নাম সায়েম উদ্দিন। পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।
সময়ের আলো/টিকে