ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে উপজেলা প্রশাসনের রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রিন বোট

2026-09-07T08:32:28+00:00
2026-09-07T08:32:28+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩২ এএম 
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে রেস্ট হাউজ উদ্বোধন। ছবি : সময়ের আলো
ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে উপজেলা প্রশাসনের রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রিন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন। পরে তিনি পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় ডাস্টবিন বিতরণ করেন।

Advertisement
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানসহ অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।


ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত এ রেস্ট হাউজ পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য ও পর্যটন সুবিধা বাড়াতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। পাশাপাশি ভাসমান বর্জ্য শোধন ও গ্রিন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের মাধ্যমে ভিমরুলীর পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাকে আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঝালকাঠি  ভিমরুলী  ভাসমান পেয়ারা বাজার  রেস্ট হাউজ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: