নিহত হাসিনা সাজ্জাদ হোসেন সাজুর দ্বিতীয় স্ত্রী। সাজু কামারগাঁ ইউনিয়নের দমদমা গ্রামের বাসিন্দা। তবে নিহতের বাবা মতিউর রহমান ও ভাই মিঠুনের দাবি, তার বোন আত্মহত্যা করেনি বরং তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সাজু।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাজু একজন রাজমিস্ত্রি। সোমবার সকালে প্রতিদিনের মত রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যান সাজু। যেখানে কাজ করছিলেন সেখান থেকে ঝাঁকা নিতে পুনরায় বাড়িতে আসেন। বাড়িতে এসে বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্ত্রীকে। পরে লোকজনকে ডাকাডাকি করলে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।
সাজুর প্রথম স্ত্রী ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা যান। প্রথম পক্ষের ৮ বছরের একটি মেয়ে রয়েছে তার। দুই বছর আগে সাজুর সঙ্গে হাসিনার বিয়ে হয় বলে জানা যায়। বাড়িতে বৃদ্ধ মা ও স্ত্রী হাসিনাকে নিয়ে বসবাস করতেন সাজু। বৃদ্ধ মা আলাদা হওয়ায় তার মা বাড়ির পাশে চুল বাছা কাজ করে জীবিকা নির্বাহ করে। ঘটনার সময় তার মা বাড়িতে ছিলেন না, তিনি চুল বাছার কাজ করছিলেন বলে জানা যায়।
এ ঘটনার তদন্ত কর্মকর্তা (এসআই) আজহার জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। সুরতহাল দেখে এখনই বলা সম্ভব না হত্যা নাকি আত্মহত্যা। ময়নাতদন্ত রিপোর্টেই সব পরিষ্কার হবে।
সময়ের আলো/এনএন