নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের নাম ও ট্রেডমার্ক ব্যবহার করে নকল ডিটারজেন্ট উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

2026-09-07T23:49:39+00:00
2026-09-07T23:49:39+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
নকল ডিটারজেন্ট কারখানায় অভিযান। ছবি : সময়ের আলো
ঢাকার কেরানীগঞ্জে স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের নাম ও ট্রেডমার্ক ব্যবহার করে নকল ডিটারজেন্ট উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার উপজেলার মধ্য চরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা। তাকে সহযোগিতা করেন ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী শরীফুল ইসলাম।

Advertisement
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কারখানাটিতে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ও ট্রেডমার্ক ব্যবহার করে নকল ডিটারজেন্ট উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। অভিযানের সময় কারখানায় বিপুল পরিমাণ কাঁচামাল, মোড়ক ও প্রস্তুতকৃত নকল পণ্য পাওয়া যায়।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা জানান, তদন্তে নকল ব্র্যান্ডের পণ্য উৎপাদনের সত্যতা পাওয়ায় কারখানাটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে কারখানার মালিক আনোয়ার পারভেজকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।


তিনি আরও বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা এবং স্বনামধন্য প্রতিষ্ঠানের ট্রেডমার্ক অবৈধভাবে ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   নকল ডিটারজেন্ট  কারখানা  অভিযান  জরিমানা  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: