মন্ত্রিসভার সিদ্ধান্তে বাড়ল সিগারেটের দাম, জানুন নতুন মূল্য

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।সোমবার (৭

2026-09-08T03:26:30+00:00
2026-09-08T03:39:38+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
মন্ত্রিসভার সিদ্ধান্তে বাড়ল সিগারেটের দাম, জানুন নতুন মূল্য
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৩:৩৯ এএম
ছবি : সংগৃহীত
নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement
অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করে। প্রস্তাবে “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২” এর আওতায় নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পরিবর্তনের পাশাপাশি সিগারেটের মূল্য নির্ধারণ এবং স্ট্যাম্প ও ব্যান্ডরোল ব্যবহার বিধিমালা সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়।


এই সংশোধনের মাধ্যমে নিম্নস্তরের সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য (প্রতি ১০ শলাকা) “৬২ টাকা ও তদূর্ধ্ব” এর পরিবর্তে “৬৫ টাকা ও তদূর্ধ্ব” হিসেবে পুনর্নির্ধারণ করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণের ফলে এই খাতে অবৈধ বাণিজ্য কমে আসবে। একই সঙ্গে এর মাধ্যমে সরকারের রাজস্ব ঘাটতিও কিছুটা হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   মন্ত্রিসভা  সিদ্ধান্ত  বাড়ল  সিগারেট  দাম  নতুন  মূল্য  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: