বাইশে পা রাখলেন আর্জেন্টিনার নতুন মেসি!

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সি শুধু একটি নম্বর নয়, এটি দেশটির ফুটবল ইতিহাস ও আবেগের প্রতীক। মেসির আন্তর্জাতিক ফুটবল

2026-09-08T03:37:06+00:00
2026-09-08T03:43:20+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
বাইশে পা রাখলেন আর্জেন্টিনার নতুন মেসি!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৭ এএম  আপডেট: ০৮.০৯.২০২৬ ৩:৪৩ এএম
ছবি : সংগৃহীত
ম্যারাডোনা থেকে মেসি—আর্জেন্টিনার ‘১০ নম্বর’ জার্সি শুধু একটি নম্বর নয়, এটি দেশটির ফুটবল ইতিহাস ও আবেগের প্রতীক। মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর স্বাভাবিকভাবেই উঠছে উত্তরসূরির প্রশ্ন। সেই আলোচনায় সামনের সারিতে উঠে এসেছেন নিকো পাজ। আজ ৮ সেপ্টেম্বর, ২২ বছরে পা দিলেন আর্জেন্টিনার এই তরুণ প্রতিভা।

স্পেনের সান্তা ক্রুজ দে তেনেরিফেতে জন্ম নেওয়া নিকো পাজ ছোটবেলাতেই নজরে পড়েন রিয়াল মাদ্রিদের। ২০১৬ সালে মাত্র ১১ বছর বয়সে যোগ দেন ক্লাবটির একাডেমিতে। সেখান থেকে রিয়াল মাদ্রিদের মূল দলে উঠে চ্যাম্পিয়নস লিগেও খেলার সুযোগ পান তিনি। পরে ইতালির কোমোয় যোগ দিয়ে নিজেকে আরও পরিণত করে তুলেছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।

Advertisement
ড্রিবলিং, সৃজনশীলতা, বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা এবং আক্রমণের শেষ পাস দেওয়ার দক্ষতার কারণে নিকোকে আধুনিক ‘নম্বর ১০’ হিসেবেই দেখা হয়। কোমোর হয়ে তাঁর পারফরম্যান্স তাকে ইতালিয়ান ফুটবলের অন্যতম আলোচিত তরুণ প্রতিভায় পরিণত করেছে।২০২৪-২৫ মৌসুমে সিরি আ’র সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কারও পেয়েছেন তিনি।


আর্জেন্টিনার হয়ে নিকোর পথচলাও শুরু হয়েছে মেসির ছায়াতেই। ২০২৪ সালের অক্টোবরে বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হয় তার। অভিষেক ম্যাচেই মেসির জন্য অ্যাসিস্ট করে নিজের আগমনের জানান দেন এই তরুণ।

এরপর থেকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনায় নিকোর গুরুত্ব বাড়ছে। মেসির আন্তর্জাতিক অধ্যায় শেষ হওয়ার পর তাঁর উত্তরসূরি হিসেবে নিকো পাজের নাম আরও জোরালোভাবে সামনে এসেছে। সম্প্রতি বিভিন্ন প্রতিবেদনে তাঁকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ‘১০ নম্বর’ জার্সির সম্ভাব্য উত্তরসূরি হিসেবেও উল্লেখ করা হয়েছে।

তবে মেসির উত্তরসূরি হওয়া মানে শুধু একটি জার্সি পাওয়া নয়। সেই জার্সির সঙ্গে জড়িয়ে আছে ম্যারাডোনা ও মেসির মতো কিংবদন্তিদের উত্তরাধিকার। নিকো পাজের সামনে এখন তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, প্রতিভার ঝলককে ধারাবাহিক পারফরম্যান্সে রূপ দেওয়া।

মাত্র ২২ বছর বয়সেই যদি আর্জেন্টিনার আক্রমণভাগের সৃজনশীলতার ভার নিজের কাঁধে নিতে পারেন নিকো, তাহলে ‘নতুন মেসি’ তকমার বাইরে গিয়েও নিজের একটি আলাদা পরিচয় তৈরি করা সম্ভব তাঁর। জন্মদিনে সেই পথচলাই হোক নিকো পাজের সবচেয়ে বড় প্রত্যাশা।


সময়ের আলো/টিকে
  বিষয়:   বাইশ  পা রাখলেন  আর্জেন্টিনা  নতুন  মেসি  সময়ের আলো  নিকো পাজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: