হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

হকিতে আলো ছড়াচ্ছে বাংলাদেশ। জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। চ্যালেঞ্জার পুলে টানা চার জয় পেয়েছে তারা।

2026-09-09T13:43:51+00:00
2026-09-09T13:43:51+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নকআউটে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৩ পিএম 
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ছবি : সংগৃহীত
হকিতে আলো ছড়াচ্ছে বাংলাদেশ। জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। চ্যালেঞ্জার পুলে টানা চার জয় পেয়েছে তারা। সর্বশেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে নিজেদের গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) চীনের মোকির মরিন দাওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৯ মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে দল। সেখান থেকে গোল করে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন।

Advertisement
এরপর আরও আগ্রাসী হয় বাংলার মেয়েরা। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া এবং ২৬ মিনিটে কনা আক্তার গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজের প্রতিনিধিরা।

আক্রমণের ধারা বজায় রেখে বিরতির পরও হংকংয়ের ওপর ছড়ি ঘোরায় বাংলাদেশ। ৩১ ও ৪৮ মিনিটে জোড়া গোল করেন মোসাম্মত লিমা।  ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি উপহার দেন আইরিন রিয়া।


চ্যালেঞ্জার পুলে প্রথম তিন ম্যাচে বাংলাদেশ হারিয়েছিল চাইনিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানকে। এতে চার ম্যাচ থেকে পূর্ণ ১২ পয়েন্ট পেল দলটি।

কোয়ার্টার ফাইনালে এলিট পুল থেকে জায়গা পাওয়া দক্ষিণ কোরিয়া বা জাপানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

সময়ের আলো/জেকিউএফ

  বিষয়:   বাংলাদেশ নারী হকি দল  এশিয়া কাপ  হকি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: