দুই রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

বয়স ৩৯ পার হলেও রেকর্ড গড়ার দৌড়ে থেমে নেই লিওনেল মেসি। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা।

2026-09-09T14:44:20+00:00
2026-09-09T14:44:20+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
খেলা
দুই রেকর্ডে রোনালদোকে পেছনে ফেললেন মেসি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৪ পিএম 
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইল ছবি
বয়স ৩৯ পার হলেও রেকর্ড গড়ার দৌড়ে থেমে নেই লিওনেল মেসি। এবার ব্যালন ডি’অরের ইতিহাসে নতুন কীর্তি গড়লেন আর্জেন্টাইন মহাতারকা। পেছনে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ব্যালন ডি’অরে প্রথম ও সর্বশেষ মনোনয়নের মধ্যে সবচেয়ে বেশি বছরের ব্যবধানের রেকর্ড এতদিন ছিল সিআরসেভেনের দখলে। সেটি টপকে গেছেন মেসি।

রোনালদোর প্রথম ও শেষ মনোনয়নের মাঝে ব্যবধান ছিল ১৮ বছরের। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফ্রান্স ফুটবল। সেখানে মেসির নাম থাকায় ২০০৬ থেকে ২০২৬, ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তার ব্যবধান এখন ২০ বছরের।

Advertisement
মেসি প্রথমবার এই পুরস্কারের মনোনয়ন পান ২০০৬ সালে। তখন তিনি বার্সেলোনার কিশোর খেলোয়াড়। ২০ বছর পর এবারও তালিকায় জায়গা করে নিলেন তিনি। এর আগে ২০০৪ থেকে ২০২২ সাল পর্যন্ত মনোনীত ছিলেন রোনালদো, ব্যবধান ১৮ বছর।

এই তালিকায় মেসি-রোনালদোর পরে আছেন লুকা মদরিচ (১৬), করিম বেনজেমা (১৫) ও পাওলো মালদিনি (১৪)। 

মোট মনোনয়নের সংখ্যায় অবশ্য এখনও রোনালদো এগিয়ে। পর্তুগিজ তারকার মনোনয়ন ১৮টি, মেসির ১৭টি। ব্যালন ডি’অর জয়ের সংখ্যাতে আবার মেসি এগিয়ে। রেকর্ড আটবার জিতেছেন তিনি, রোনালদো সেরাদের সেরা হয়েছেন পাঁচবার।


আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। এখানেও রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি। ৩৯ বছর বয়সে মনোনয়ন পেয়ে একবিংশ শতাব্দীতে ব্যালন ডি’অরের জন্য মনোনীত সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় এখন তিনি। এর আগে ২০২২ সালে ৩৭ বছর বয়সে রোনালদো এই রেকর্ড গড়েছিলেন।

সর্বকালের সবচেয়ে বেশি বয়সী মনোনীত খেলোয়াড়ের রেকর্ডটা অবশ্য দুজনের কারও নয়। এটি স্যার স্ট্যানলি ম্যাথিউজের দখলে। ১৯৫৬ সালে ব্যালন ডি’অর জয়ের সময় তার বয়স ছিল ৪১ বছর। ব্যালন ডি’অর জয়ী প্রথম ব্যক্তি তিনি।

সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   ব্যালন ডি’অর  লিওনেল মেসি  ক্রিশ্চিয়ানো রোনালদো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: